ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে প্রথমবারের মতো সফল ভেনাস সাইনাস স্টেন্টিং, প্রশংসায় ভাসছেন ডা. হিমু ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব হত্যা মামলায় অধ্যাপক আবুল বারকাতের জামিন নামঞ্জুর দিল্লিতে উপদেষ্টাকে প্রবেশে বাধা, পুরো ঘটনা জেনে পদক্ষেপ নেবে সরকার:পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকসই বাংলাদেশ বিনির্মাণে এআই’কে কাজে লাগাতে হবে : পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে জাহেদ উর রহমান ইস্যুতে ব্যবস্থা নেবে ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ২৫ হাজার নতুন মিডওয়াইফ নিয়োগের ঘোষণায় বাংলাদেশকে ইউএনএফপিএর অভিনন্দন কালের কণ্ঠ বেনজীরের দুর্নীতি নিয়ে বিস্তারিত প্রতিবেদন ছাপিয়েছিল : চিফ প্রসিকিউটর ভঙ্গুর অর্থনীতিকে সমৃদ্ধশালী করাই বাজেটের বড় চ্যালেঞ্জ : অর্থমন্ত্রী কানাডায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থী নিহত

কাকরাইলের মা-ছেলে খুনের প্রধান আসামি গ্রেফতার

অাকাশ জাতীয় ডেস্ক:

র‌্যাব গোপালগঞ্জ থেকে ঢাকার কাকরাইলে মা ও ছেলেকে খুনের প্রধান আসামি আল আমিন জনিকে গ্রেফতার করেছে। জনি নিহত শামসুন্নাহারের স্বামী আব্দুল করিমের তৃতীয় স্ত্রী শারমিন আক্তার মুক্তার ভাই। শনিবার ভোররাতে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে জনিকে গ্রেফতার করা হয়।

শামসুন্নাহারের ভাই আশরাফ আলীর করা মামলায় অভিযোগ করা হয়েছে, করিম ও মুক্তার পরিকল্পনায় এই জনি হত্যাকাণ্ড ঘটিয়েছে। গত বুধবার হত্যাকাণ্ডের পরপরই করিমকে আটকের পর বৃহস্পতিবার মুক্তাকেও গ্রেফতার করে পুলিশ। তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের পাশাপাশি জনিকে খুঁজছিলো পুলিশ ও র‌্যাব ‌।

র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. এমরানুল হাসান জনিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “হত্যার কথা স্বীকার করেছে আল আমিন। কী কারণে এবং কীভাবে হত্যার ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে সে আস্তে আস্তে মুখ খুলছে।”

জনিকে গ্রেফতারের বিস্তারিত তুলে ধরে বিকালে সংবাদ সম্মেলন করবে র‌্যাব।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে প্রথমবারের মতো সফল ভেনাস সাইনাস স্টেন্টিং, প্রশংসায় ভাসছেন ডা. হিমু

কাকরাইলের মা-ছেলে খুনের প্রধান আসামি গ্রেফতার

আপডেট সময় ০৩:৫০:১৯ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০১৭