ঢাকা ০৭:০৫ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

পুতিনের প্রার্থী হচ্ছেন পর্নস্টার এলিনা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

রাশিয়ার আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে আলোচনায় এসেছেন দেশটির সাবেক এক পর্নস্টার। ৩২ বছর বয়সী ওই নারীর নাম এলিনা বেরকোভা। দুই সন্তানের এই জননী এর আগে মেয়র পদে নির্বাচন করেছিলেন।

উত্তর-পশ্চিম রাশিয়া মুরমানস্কের বাসিন্দা এলিনা সম্প্রতি ইন্সটাগ্রামে ভিডিও পোস্ট করে প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। তার আগে রুশ প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন আরো তিন নারী। এ সম্পর্কে এলিনা জানিয়েছেন, এখন প্রেসিডেন্ট নির্বাচনে অনেক নারীই অংশ নেন। তাদের অনুপ্রেরণায় তিনি প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

হার্ভে ওয়েইনস্টেইনের (হলিউডে যৌন কেলেঙ্কারিতে অভিযুক্ত) লোকেদের কীর্তি নিয়ে বীতশ্রদ্ধ এলিনা যৌন নিগ্রহের জন্য মৃত্যুদণ্ডের মতো কঠিন শাস্তির ব্যবস্থা করতে চান। তিনি বলেছেন, পুরুষদের বিবাহবিচ্ছেদ তিনি প্রায় অসম্ভব করে তুলবেন এবং স্কুলে যৌনশিক্ষা চালু করবেন। শুধু তাই নয়, ৪০ সেন্টিমিটারের বেশি লম্বা স্কার্ট পরাটা অপরাধ বলে গণ্য করা হবে বলেও তিনি জানিয়েছেন।

এর আগে, ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়ে আলোচনায় আসেন রাশিয়ার মডেল কাম অভিনেত্রী এবং টিভি উপস্থাপক কেসেনিয়া। এদিকে পুতিনের বিরুদ্ধে নির্বাচন করার ঘোষণায় এলিনার ফলোয়ারদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ইন্সটাগ্রামে তার ফলোয়ারের সংখ্যা ৬ লাখ ৩৯ হাজার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

পুতিনের প্রার্থী হচ্ছেন পর্নস্টার এলিনা

আপডেট সময় ০৩:৪৭:০০ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০১৭