ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জাতীয় চার নেতার ব্যাপারে খালেদা জিয়া ও বিএনপি নিরব: ইনু

অাকাশ জাতীয় ডেস্ক:

তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, সমগ্র জাতি যখন জাতীয় চার নেতার স্মরণে সোচ্চার তখন খালেদা জিয়া ও বিএনপি নিরব। এই নিরবতা আরেকবার প্রমাণ করলো খালেদা জিয়া ও বিএনপি হত্যা, খুন, অবৈধ ক্ষমতা দখল ও সামরিক তন্ত্রের প্রত্যক্ষ সমর্থক।

শুক্রবার বেলা সাড়ে ১১ টায় কুষ্টিয়া সার্কিট হাউসে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ইনু বলেন, ‘জেনারেল জিয়াউর রহমান ছিলেন বঙ্গবন্ধু ও চার জাতীয় নেতার হত্যাকারীদের প্রধান রক্ষক। তারই ধারাবাহিকতায় খালেদা জিয়া ও বিএনপি বঙ্গবন্ধুর খুনি ও জাতীয় চার নেতার খুনিদের প্রধান রাজনৈতিক আশ্রয়দাতা।’

তিনি আরো বলেন, ‘জাতীয় চার নেতার হত্যাকাণ্ডের নিন্দা না করা এবং নিরব থাকা প্রমাণ করে বিএনপি এবং খালেদা জিয়া রাজনীতির জন্য হুমকি স্বরূপ।’

কুষ্টিয়ার জেলা প্রশাসক জহির রায়হান, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আব্দুর রশিদ চৌধুরী, জাসদ কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আব্দুল্লাহ, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী এবং জাসদ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জাতীয় চার নেতার ব্যাপারে খালেদা জিয়া ও বিএনপি নিরব: ইনু

আপডেট সময় ০৯:৩০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০১৭