ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চায় বিএনপি

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ৮ নভেম্বর সমাবেশের অনুমতি চেয়ে প্রশাসনের কাছে চিঠি দিয়েছে বিএনপি। শুক্রবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ব্রিফিংয়ে রিজভী জানান, ‘জাতীয় ব্প্লিব ও সংহতি দিবস’ পালনের অংশ হিসেবে বিএনপি এ সমাবেশ করতে চায়। এই সমাবেশ সফল করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সমাবেশে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া উপস্থিত থাকবেন কি না—জানতে চাইলে রিজভী সাংবাদিকদের বলেন, ওই দিন বড় জমায়েত হবে। তবে খালেদা জিয়া উপস্থিত থাকবেন কি না, সেটি পরে জানানো হবে। বার্তা সংস্থা ইউএনবির খবরে বলা হয়, ১৯৭৫ সালের ৭ নভেম্বরকে সেনা-জনতার অভ্যুত্থান মনে করা দলটি বৃহস্পতিবার দিবসটি উদযাপনে ১০ দিনের কর্মসূচির ঘোষণা দেয়। ৫ নভেম্বর থেকে শুরু হওয়া এসব কর্মসূচি চলবে ১৪ নভেম্বর পর্যন্ত।

টালমাটাল রাজনৈতিক পরিস্থিতিতে ১৯৭৫ সালের ৭ নভেম্বর সেনা ও বেসামরিক লোকজন ঢাকার ক্যান্টনমেন্টে বন্দি তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমানকে মুক্ত করেন। বিএনপি ও সহযোগী সংগঠনগুলো দিনটিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে। অন্যদিকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও মিত্র সংগঠনগুলো এটিকে ‘মুক্তিযোদ্ধাদের হত্যা’র দিন মনে করে। অন্যদিকে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি-রব) এটিকে সেনা-জনতার বিপ্লব দিবস হিসেবে পালন করে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চায় বিএনপি

আপডেট সময় ০২:৪৯:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০১৭