ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইতিহাসের খলনায়কদের খেলা এখনও অব্যাহত: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ১৫ আগস্ট, ৩ নভেম্বর ও ২১ আগস্ট একই সূত্রে গাঁথা। মানবতাবিরোধীরা এখনও আওয়ামী লীগের বিরুদ্ধে আগের মতোই ষড়যন্ত্র করছে। তবে এখন সে বিষয়ে সতর্ক আছে আওয়ামী লীগ।

জেলহত্যা দিবস উপলক্ষে শুক্রবার সকালে ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ সব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ইতিহাসের মানবতাবিরোধী খল নায়করা ষড়যন্ত্র এখনও অব্যাহত রেখেছে। ‘দেশের রাজনৈতিক ইতিহাসের খলনায়কদের খেলা এখনও শেষ হয়নি। তারা এখন ও সক্রিয় ষডযন্ত্র নিয়ে।’ তাদের থেকে সাবধান থাকতে হবে। তবে ৭৫, ২০০৪, আর ২০১৭ এক নয়। আওয়ামী লীগ আগের যে কোনো সময়ের চেয়ে এখন অনেক বেশি সচেতন।

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা অসুস্থ থাকায় তার পক্ষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা দলের পক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। পরে বনানী কবরস্থানে জাতীয় তিন নেতার কবরে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ নেতারা।

১৯৭৫ সালের এই দিনে মধ্যরাতে জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এএইচএম কামারুজ্জামান এবং ক্যাপ্টেন মনসুর আলীকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে নির্মমভাবে হত্যা করা হয়।

দিনটি উপলক্ষে বৃহস্পতিবার রাত ১২টায় নাজিমউদ্দিন রোডে ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকের সামনে মোমবাতি প্রজ্জ্বালন করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন মুক্তিযোদ্ধার সন্তানরা। এছাড়া, রাষ্ট্রীয়ভাবে এবং বিভিন্ন দল সংগঠনের উদ্যোগে সারাদেশে আজ পালিত হচ্ছে শোকাবহ এই দিবস।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইতিহাসের খলনায়কদের খেলা এখনও অব্যাহত: কাদের

আপডেট সময় ০২:১৫:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০১৭