ঢাকা ০৬:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

নড়াইলে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ

অাকাশ জাতীয় ডেস্ক:

নড়াইলের শাহাবাদ ইউনিয়নের দলজিতপুর গ্রামে যৌতুকের দাবিতে গৃহবধূ সুমি সরকারকে (২৪) হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ময়নাতদন্তের জন্য লাশ বুধবার (১ নভেম্বর) সকালে নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।

জানা যায়, দলজিতপুর গ্রামের শ্যামল শীলের ছেলে গোবিন্দ শীলের সঙ্গে নড়াইল সদরের হবখালী ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামের সুকুমার সরকারের মেয়ে সুমির বিয়ে হয়। তাদের দীপ্ত (৭) নামে শিশু সন্তান রয়েছে।

সুমির ভাই উজ্জ্বল সরকার জানান, বিয়ের পর থেকে গোবিন্দ প্রায়ই যৌতুকের দাবি করতো। এ কারণে সুমিকে প্রায়ই শারীরিক এবং মানসিক নির্যাতন করত গোবিন্দ ও তার পরিবারের লোকজন। গোবিন্দকে বিভিন্ন সময়ে স্বর্ণালঙ্কারসহ প্রায় পাঁচ লাখ টাকা যৌতুক দেওয়ার পরও সুমির ওপর নির্যাতন থেমে থাকেনি। একপর্যায়ে গত রবিবার (২৯ অক্টোবর) যৌতুকের জন্য সুমিকে শারীরিক নির্যাতন করে গোবিন্দ। পরে তাকে ঘরের মধ্যে গলায় রশি দিয়ে ঝুলিয়ে রাখা হয়।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, ‘এটি হত্যা আত্মহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে আমন ধানের বাম্পার ফলন, পুরোদমে চলছে ধান কাটা

নড়াইলে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ

আপডেট সময় ১২:৩৯:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০১৭