ঢাকা ০৩:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মির্জা ফখরুলের নাশকতার ১১টি মামলার কার্যক্রম স্থগিত

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা নাশকতার ১১টি মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এসব মামলা কেন বাতিল করা হবে না এই মর্মে রুল জারি করা হয়েছে।

আজ বুধবার বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে মির্জা ফখরুলের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদন ও সগীর হোসেন লিয়ন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ মনিরুজ্জামান কবির। পরে শেখ মনিরুজ্জামান কবির বলেন, হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে।

এ বিষয়ে অ্যাডভোকেট সগির হোসেন লিয়ন এনটিভি অনলাইনকে বলেন, রাজধানীর যাত্রাবাড়ী, পল্টন, রমনাসহ বিভিন্ন থানায় দায়ের করা ১১টি মামলার কার্যক্রম স্থগিত করা হয়েছে। একই সঙ্গে এসব মামলা বাতিল বিষয়ে রুল জারি করা হয়েছে। মির্জা ফখরুল এসব মামলায় জামিনে রয়েছেন।

সগির হোসেন লিয়ন বলেন, নাশকতার এসব মামলায় মির্জা ফখরুল সরাসরি জড়িত ছিলেন না। তাঁর কাছ থেকে নাশকতার কোনো প্রকার বোমা ও অস্ত্র উদ্ধার হয়নি। আদালত এসব বিষয় আমলে নিয়ে মামলা স্থগিত করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মির্জা ফখরুলের নাশকতার ১১টি মামলার কার্যক্রম স্থগিত

আপডেট সময় ০৭:২০:৫৮ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০১৭