ঢাকা ১১:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ

অাকাশ জাতীয় ডেস্ক:

যুক্তরাজ্যে অবস্থানকালে লন্ডনের তাজ হোটেলে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) সদস্যদের সঙ্গে গোপন বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার বিরুদ্ধে এই রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে ঢাকার বিচারিক আদালতে।

ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে বুধবার (১ নভেম্বর) অভিযোগ দায়ের করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নির্বাহী সভাপতি ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মশিউর মালেক। তার জবানবন্দি নিয়েছেন ঢাকা মহানগর হাকিম আবদুল্লাহ আল মাসুদ। এ বিষয়ে বুধবার দুপুরের পর আদেশ দেওয়া হবে বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন ওই আইনজীবী।

অভিযোগে বলা হয়েছে, লন্ডনের তাজ হোটেলে গত ১৭ ও ১৮ জুলাই পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সদস্যদের সঙ্গে বৈঠক করেন বিএনপি নেত্রী। এ কারণে দেশে অরাজকতা তৈরি ও ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতি হতে পারে। বিভিন্ন গণমাধ্যমে এই বৈঠকের খবর আসার পর বঙ্গবন্ধু ফাউন্ডেশনের লন্ডন শাখার সদস্যদের সঙ্গে আলোচনা করে বিষয়টি নিশ্চিত হয়েছেন তারা। অভিযোগে এসব তথ্য জানানো হয়।

এর আগে গত বছরের ২৫ জানুয়ারি খালেদা জিয়ার বিরুদ্ধে আরেকটি রাষ্ট্রদ্রোহ মামলা করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নির্বাহী সভাপতি। এটি এখন ঢাকার একটি আদালতে বিচারাধীন আছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ

আপডেট সময় ০৩:৩৬:৩৫ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০১৭