ঢাকা ০৬:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যুক্তরাষ্ট্রের ম্যানহাটনে হামলাকারীর পরিচয় প্রকাশ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের লোয়ার ম্যানহাটনে সাইকেল চালানো রুটে ট্রাক তুলে হামলা চালানো ব্যক্তির পরিচয় পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। নিউ ইয়র্ক পুলিশ জানায়, হামলাকারীর নাম সাইফুল সাইপভ। তার বয়স আনুমানিক ২৯ বছর। সে একজন অভিবাসী। ২০১০ সাল থেকে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে সাইফুল। সে মূলত মধ্য এশিয়ার উজবেকিস্তান থেকে গিয়ে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাস করছিল।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, স্থানীয় সময় মঙ্গলবার বিকালে (বাংলাদেশ সময় মধ্যরাত) ট্রাক চালিয়ে হামলা চালানোর সময় ‘আল্লাহ আকবর’ বলে চিৎকার করছিল সাইফুল।

পুলিশ সূত্রে আর জানা যায়, হামলাকারীকে হাসপাতালে রাখা হয়েছে। হামলা চালানোর পর পালিয়ে যাওয়ার সময় পুলিশের গুলিতে আহত হয় সে। ঘটনাস্থল থেকে একটি ‘প্লেট গান’ ও একটি ‘পেইন্টবল গান’ উদ্ধার করা হয়েছে। আটক হওয়ার সময় তার কাছে একটি খেলনা বন্দুক ছিল বলেও জানিয়েছে পুলিশ।

এ ঘটনার তদন্তের দায়িত্ব নিচ্ছে এএফবিআই-এর জয়েন্ট টেররিজম টাস্ক ফোর্স। নিউ ইয়র্কের মেয়র এ হামলাকে সন্ত্রাসী হামলা বলে ঘোষণা দিয়ে জরুরি অবস্থা জারি করার পর এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, লোয়ার ম্যানহাটনে ট্রাক হামলার ঘটনায় আট জন নিহত ও কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। সূত্র: সিএনএন, বিবিসি, ইউএসএ টুডে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

যুক্তরাষ্ট্রের ম্যানহাটনে হামলাকারীর পরিচয় প্রকাশ

আপডেট সময় ১২:৪৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০১৭