ঢাকা ০২:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রেমিকাদের কাছে নওয়াজের ক্ষমা প্রার্থনা

আকাশ বিনোদন ডেস্ক:
‘অ্যান অর্ডিনারি লাইফ’ নামে আত্মজীবনী প্রকাশ করেছিলেন বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি। কিন্তু স্মৃতিকথায় প্রেমিকাদের সম্মতি না নিয়েই তাদের নাম প্রকাশ করে মামলা পর্যন্ত খেয়েছেন এই মেধাবী অভিনেতা। অবশেষে ভাবাবেগে আঘাত দেওয়ার জন্য ক্ষমা চাইলেন তিনি। সেইসঙ্গে বইটি প্রত্যাহার করার কথাও জানিয়েছেন নওয়াজ।
আত্নজীবনীতে দুই প্রেমিকার সঙ্গে তার যৌন সম্পর্কের কথা বিস্তারিতভাবে জানিয়েছেন নওয়াজউদ্দিন। তাদের নামও জানিয়ে দিয়েছেন তিনি। তারা হলেন প্রাক্তন মিস ইন্ডিয়া নিহারিকা সিং এবং অভিনেত্রী সুনীতা রাজওয়ার। এই ঘটনা ঘিরে বিতর্ক দানা বাঁধে। ক্ষোভ প্রকাশ করেন নিহারিকা।তিনি বলেন, এর মাধ্যমে মহিলাদের অপমান করছেন নওয়াজ। অন্যদিকে, সুনীতা দাবি করেন, নওয়াজ মিথ্যা বলছেন। সুনীতা আরও বলেন, নওয়াজের মানসিকতার জন্য তিনি তাকে ছেড়ে গিয়েছিলেন।
এর পরিপ্রেক্ষিতে নওয়াজ তার স্মৃতিকথায় যাদের ভাবাবেগ আহত করেছেন, তাদের প্রত্যেকের কাছে ক্ষমা চেয়েছেন। সমগ্র ঘটনার জন্য ক্ষমা চেয়ে বইটি প্রত্যাহারের কথাও জানিয়েছেন তিনি। নওয়াজউদ্দিনের স্মৃতিকথার সহ লেখক ঋতুপর্ণা চট্টোপাধ্যায়। বইটির প্রকাশক সংস্থাও বইটি প্রত্যাহার করার কথা জানিয়েছে। এনডিটিভি।
Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

প্রেমিকাদের কাছে নওয়াজের ক্ষমা প্রার্থনা

আপডেট সময় ০৭:৩৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০১৭