ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: সংসদে ববি হাজ্জাজ দুবাইয়ে যেভাবে গ্রেফতার হলেন বেনজীর, সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও সততার উপর গুরুত্বারোপ ইউজিসি চেয়ারম্যানের সংসদে শিবির নেতাকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে হট্টগোল, রুলিং দিলেন স্পিকার ‘প্রযুক্তির ব্যবহারকারী নয়, উদ্ভাবক হিসেবে গড়ে উঠতে হবে তরুণদের’:বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী আইনি জটিলতায় ৮৭ হাজার শিক্ষক পদে নিয়োগ-পদোন্নতি আটকা: শিক্ষামন্ত্রী সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেফতার নারীদের জন্য ১৫০০ বেডের দুটি বিশেষায়িত হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, প্রাণ গেল দুই ভাইয়ের গণমাধ্যমকে অন্ধকার গলি থেকে মুক্ত আকাশে বের করেন শহীদ জিয়া: তথ্যমন্ত্রী

এবার স্টেডিয়ামে খেলা দেখার অনুমতি পেলো সৌদি নারীরা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আগামী বছর থেকে স্টেডিয়ামে গিয়ে বিভিন্ন খেলাধুলা উপভোগ করতে পারবেন সৌদি নারীরা। রোববার যুগান্তকারী এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে সৌদি কর্তৃপক্ষ। অতীতে স্টেডিয়ামে প্রবেশের অনুমতি ছিল না কোনো নারীর।

নারীদের ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে রক্ষনশীল এই দেশে দীর্ঘ সময় ধরে ক্রীড়াঙ্গনে বিভিন্ন বিধি-নিষেধ আরোপীত রয়েছে। সেখানে জনসমক্ষে কোন নারীর বেপর্দা চলাফেরা একেবারেই নিষিদ্ধ। ক্ষমতাশালী সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিভিন্ন সংস্কার কার্যক্রমের মধ্যে এটি একটি। এর আগে তিনি সৌদি আরবে নারীদের গাড়ি চালানোর বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঐতিহাসিক ঘোষণা দিয়েছিলেন। যেটি কার্যকর হবে আগামী বছর জুন মাস থেকে।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে প্রকাশ করা জেনারেল স্পোর্টস অথরিটির এক বার্তায় বলা হয়, ‘২০১৮ সালের শুরু থেকেই রিয়াদ, জেদ্দা ও দাম্মামের স্টেডিয়ামে নারী দর্শকদের জন্য আসন সংরক্ষণের কাজ দ্রুত এগিয়ে চলেছে।’ এ জন্য স্টেডিয়ামে ভেতর রেস্টুরেন্ট, ক্যাফে ও মনিটর স্ক্রিন স্থাপনের কাজ চলছে বলে উল্লেখ করেন কর্তৃপক্ষ।

গত মাসে সৌদি আরবের জাতীয় দিবস উদযাপন উপলক্ষে একটি ফুটবল ম্যাচ উপভোগ করার জন্য রিয়াদের স্টেডিয়ামে শতশত নারী দর্শককে প্রবেশের অনুমতি দেয়া হয়েছিল। দেশটির অভিভাবকত্ব নীতির আওতায় সেখানে একজন নারীর লেখাপড়া, ভ্রমন এবং অন্যান্য কার্যক্রমের জন্য তার পরিবারের পুরুষ সদস্য পিতা, স্বামী কিংবা ভাইয়ের অনুমতি নেয়ার প্রয়োজন রয়েছে।

কিন্তু ভিশন ২০৩০ পরিকল্পনার আওতায় কট্টর রক্ষনশীল এই দেশটিতে অনেক বিষয়েই ছাড় দেয়ার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে রয়েছে সামাজিক সংস্কার। এমনকি নারীদের কর্মসংস্থানের বিষয়েও এতে জোর দেয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: সংসদে ববি হাজ্জাজ

এবার স্টেডিয়ামে খেলা দেখার অনুমতি পেলো সৌদি নারীরা

আপডেট সময় ০৪:৫১:৪৩ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০১৭