ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

রোহিঙ্গারা অপকর্মের সঙ্গে যুক্ত হতে শুরু করেছে: মেনন

অাকাশ জাতীয় ডেস্ক:

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, রোহিঙ্গারা বিভিন্ন অপকর্মের সাথে যুক্ত হতে শুরু করেছে। কয়েকদিন আগে বাংলাদেশি একজনকে হত্যা করেছে। এতে এখনই তাদের ওপর নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে।

রোববার ইউনিসেফের সহযোগিতায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত ‘শিশুর অধিকার ও বিশ্ব মানবতা’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বর্তমানে সরকারি হিসেবে ১২ হাজার রোহিঙ্গা শিশু রয়েছে, যাদের বাবা-মা নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এসকল শিশুদের জন্য সকল সুযোগ-সুবিধার ব্যবস্থা করার জন্য সরকার কাজ করছে। কিন্তু এত শিশুর সারাজীবনের দায়িত্ব নেওয়াও কিন্তু সম্ভব নয়। এর জন্য বিশ্ববাসীকে এগিয়ে আসতে হবে। তাদের নিজ দেশে ফিরিয়ে নেওয়ার জন্য মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ তৈরি করতে হবে।

তিনি আরো বলেন, আমরা এখন রোহিঙ্গাদের আশ্রয় দিলেও ছয় মাস পরে কী হবে? তখন এই আবেগ, উচ্ছ্বাস থাকবে না। বাংলাদেশের পক্ষে তাদের সারাজীবনের জন্য ভরণ-পোষণ সম্ভব নয়। এ ছাড়া রোহিঙ্গারা এখনই পাহাড় কেটে, গাছপালা কেটে সেখানে বাস করতে শুরু করেছে। এর ফলে আমাদের এখানে কোনো সমস্যা না হলেও স্থানীয়দের ক্ষতি হচ্ছে। এছাড়া মিয়ানমার সরকার কূটনৈতিকভাবে সাড়া দিচ্ছে না। আমরা তাদের মানবিকতার কথা চিন্তা করে আশ্রয় দিয়েছি। কিন্তু আগামীতে কী হবে?

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে প্রথম ভাষণ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান: গণতন্ত্র পুনরুদ্ধার

রোহিঙ্গারা অপকর্মের সঙ্গে যুক্ত হতে শুরু করেছে: মেনন

আপডেট সময় ০৯:৪২:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০১৭