ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গ্রুপিং ভুলে ঐক্য না থাকলে সামনে বিপদ : ওবায়দুল কাদের

অাকাশ নিউজ ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অভ্যন্তরীণ কোন্দল ও গ্রুপিং ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।রোববার বিকেলে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, যদি বিএনপি এবং তার মিত্ররা আবার ক্ষমতায় আসে তাহলে তারা হত্যাকাণ্ড শুরু করবে, আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়ি-ঘরে আগুন দিবে এবং ২০০৪ সালের মতো গ্রেনেড হামলা চালাবে।তিনি আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের প্রতি দলীয় নিয়মনীতি মেনে চলার আহ্বান জানান এবং সতর্ক করে দিয়ে বলেন, দলীয় আদর্শ ও চেতনা থেকে বিচ্যুতি কঠোরভাবে মোকাবেলা করা হবে।

দেশের ব্যাপক উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকা এবং তার অর্জনের কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, কিছু লোকের নেতিবাচক কর্মকাণ্ডের জন্য সেগুলো ম্লান হয়ে যেতে পারে।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দলের নেতাকর্মীদের প্রতি আগামি নির্বাচনের জন্য প্রস্তুতি নেয়ার আহ্বান জানান এবং নির্বাচনে যথাযথভাবে অংশগ্রহণের জন্য প্রত্যেক ওয়ার্ড ও ইউনিয়নে কমিটি গঠনের নির্দেশনা দেন।

আগামি নির্বাচনকে কেন্দ্র করে নতুন ইস্যু সৃষ্টির জন্য বিএনপি এখন ষড়যন্ত্র করছে এবং ওই দলটি আবারও পরাজিত হবে বলে তিনি মন্তব্য করেন।চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোসলেম উদ্দিন আহমেদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম ও মহিবুল হাসান চৌধুরী নওফেল, ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সামসুল হক চৌধুরী এমপি, মুস্তাফিজুর রহমান চৌধুরী এমপি, নজরুল ইসলাম এমপি এবং আবু রেজা নদভী এমপি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

গ্রুপিং ভুলে ঐক্য না থাকলে সামনে বিপদ : ওবায়দুল কাদের

আপডেট সময় ১১:০২:০৭ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০১৭