ঢাকা ০৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাস্থ্যসেবায় প্রযুক্তির বিকাশে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা ফ্যামিলি কার্ডে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী আম্মারসহ শিবির নেতাদের হামলায় আহত ২ শিক্ষার্থী কারাগারে বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু নির্দোষ হয়েও আমি অপরাধী: আইভী বিনিয়োগ সেবা সহজ করতে ৬৬১.৫ কোটি টাকার ‘বাংলাবিজ’ প্রকল্প সরকারের শুধু আইন করে মাদক নির্মূল সম্ভব নয়: মির্জা ফখরুল মিরসরাই শিল্পাঞ্চলে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী তুরস্কের সানকো

মগবাজার-মৌচাক ফ্লাইওভার পুরোপুরি খুলছে বৃহস্পতিবার

অাকাশ জাতীয় ডেস্ক:

দীর্ঘ প্রতীক্ষিত মগবাজার-মৌচাক ফ্লাইওভার পুরোপুরি খুলছে আগামীকাল বৃহস্পতিবার। গত বছর এ ফ্লাইওভারের দুটি অংশ খুলে দেওয়া হয়। বাকি ছিল একটি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শান্তিনগর-মালিবাগ-কাকরাইল ও রাজারবাগ অংশের উদ্বোধন করবেন।

উদ্বোধনের কারণে বৃহস্পতিবার মৌচাক থেকে মগবাজার রেলক্রসিং পর্যন্ত সড়ক কয়েক ঘণ্টার জন্য বন্ধ থাকবে। উদ্বোধন শেষে সড়কটি খুলে দেওয়া হবে। এ সময় বিকল্প সড়ক ব্যবহার করতে নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

ডিএসসিসি জানিয়েছে,দুপুর ১২টায় মৌচাক পয়েন্টে ফ্লাইওভারের উদ্বোধনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হবেন। প্রধানমন্ত্রী ফ্লাইওভারের উদ্বোধন করবেন। মৌচাক পয়েন্টের অনুষ্ঠানে ডিএসসিসির মেয়র সাঈদ খোকন ছাড়াও মন্ত্রিপরিষদের সদস্য,সংসদ সদস্যসহ বিশিষ্টি ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

উদ্বোধন অনুষ্ঠানকে কেন্দ্র করে মৌচাক এলাকায় ব্যাপক গণজমায়েতের সম্ভাবনা রয়েছে। এ জন্য মৌচাক থেকে মগবাজার রেলক্রসিং পর্যন্ত সড়কটি সকাল থেকে বন্ধ রাখা হবে। অনুষ্ঠান শেষে পুরো ফ্লাইওভার নগরবাসীর জন্য খুলে দেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বাস্থ্যসেবায় প্রযুক্তির বিকাশে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

মগবাজার-মৌচাক ফ্লাইওভার পুরোপুরি খুলছে বৃহস্পতিবার

আপডেট সময় ১১:৫৩:২৮ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০১৭