ঢাকা ১০:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অপুর ‘ইশারা’ বোঝেননি পরিচালক

অাকাশ বিনোদন ডেস্ক:

গোপন বিয়ে এবং সন্তান জন্মদানের পর আবারো অভিনয়ে ফিরেছেন নায়িকা অপু বিশ্বাস। ফিরেছেন স্বামী শাকিব খানের সঙ্গে শেষ ছবি ‘পাঙকু জামাই’য়ের শুটিং নিয়ে। শেষও করে ফেলেছেন। ‘পাঙকু জামাই’য়ের শুটিংয়ের জন্য ১৭ কেজি ওজন কমিয়েছেন তিনি। আগামী সপ্তাহ থেকে শুরু করবেন আরো কঠোর জিম ও ডায়েট।

গত ৯ অক্টোবর শুরু হয়েছিল ‘পাঙকু জামাই’য়ের শুটিং। কিন্তু এই শুটিং আরো এক সপ্তাহ পিছিয়ে দিতে চেয়েছিলেন অপু। সে কথা কানে তোলেননি পরিচালক আবদুল মান্নান। নায়িকার উদ্দেশ্য ছিল আরো কিছুটা ওজন কমিয়ে শুটিংয়ে নামবেন তিনি।

পরিচালক আবদুল মান্নান বলেন, ‘অপু ৯ তারিখ থেকে ‘পাঙকু জামাই’ ছবির শুটিং করেছেন। এই কয় দিনে সে অনেকটাই শুকিয়েছে। এখন মনে হচ্ছে, শুটিং আরো কয়েক দিন পিছিয়ে দিলে ভালো হতো। অপু আমাকে আগেই বলেছিল, আর এক সপ্তাহ পরে শুটিং করতে। আমি তখন তার ইশারা বুঝতে পারিনি।’

অন্যদিকে অপু বলেন, ‘আমি নিয়ম করে ডায়েট করছি, জিম করছি। এরই মধ্যে ১৭ কেজি ওজন কমিয়েছি। আগামী সপ্তাহ থেকে ডায়েটের নতুন ফর্মুলা শুরু করবো। তখন আরো দ্রুত ওজন কমিয়ে ফেলব। ‘পাংকু জামাই’ ছবিতে নায়ক শাকিব খান ও অপু বিশ্বাস ছাড়াও অভিনয় করেছেন এ টি এম শামসুজ্জামান, পুষ্পিতা পপি ও মিশা সওদাগর।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

অপুর ‘ইশারা’ বোঝেননি পরিচালক

আপডেট সময় ০৮:৪১:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০১৭