ঢাকা ০৩:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফজলুর রহমান, ওদের সবার আতঙ্কের নাম: রাশেদ পাচার হওয়া ক্রিপ্টোকারেন্সি দেশে ফিরিয়ে এনেছে সিআইডি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ভাইরাল হয়ে রাজনীতি হয় না : সংসদে পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউমার্কেটে গুলিতে নিহত যুবক শীর্ষ সন্ত্রাসী টিটন: পুলিশ চলন্ত ট্রেন থেকে পড়ে গেল ছেলে, ঝাঁপ দিয়ে বাঁচালেন বাবা অবরোধের মধ্যেই হরমুজ প্রণালি পাড়ি দিল রাশিয়ান নৌযান বিচার শেষ না হলে আওয়ামী লীগের রাজনীতির সুযোগ নেই: আন্দালিভ রহমান পার্থ অতীতের ইতিহাস দিয়ে বর্তমান জামায়াতকে বিশ্লেষণ করবেন না: শাহজাহান চৌধুরী হরমুজ খুলে দেওয়ার দাবি কাতারের, ‘ফ্রোজেন কনফ্লিক্ট’ নিয়ে সতর্কতা মোমবাতির আলোয় এসএসসি পরীক্ষা, বিপাকে শিক্ষার্থীরা

বিএনপির সঙ্গে ইসির সংলাপ চলছে

অাকাশ জাতীয় ডেস্ক:

গ্রহণযোগ্য ও সুষ্ঠু একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ধরাবাহিকভাবে নির্বাচনী অংশীজনের সঙ্গে সংলাপ করছে নির্বাচন কমিশন (ইসি)। এরই ধারাবাহিকতায় আজ বিএনপির সঙ্গে সংলাপে বসেছে ইসি।

রোববার বেলা পৌনে ১১টায় প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলনকক্ষে শুরু হয়েছে এ সংলাপ। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ১৬ সদস্যের প্রতিনিধি দল সংলাপে অংশ নিয়েছে।

এর আগে শুক্রবার রাজধানীর শান্তিনগরে ‘ইস্টার্ন পয়েন্ট’ অ্যাপার্টমেন্টে দলের স্থায়ী কমিটির সদস্য অসুস্থ তরিকুল ইসলামের বাসায় তাকে দেখতে গিয়ে মির্জা ফখরুল ইসলাম বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ করতে বিএনপি নির্বাচন কমিশনকে ‘সামগ্রিক প্রস্তাবনা’ দেওয়া হবে। এতে সংসদ বিলুপ্তির দাবি থাকবে।

২০১৯ সালের ২৮ জানুয়ারির পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। গত ১৬ জুলাই একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রোডম্যাপ ঘোষণা করে ইসি। রোডম্যাপ অনুযায়ী সংলাপ হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

ফজলুর রহমান, ওদের সবার আতঙ্কের নাম: রাশেদ

বিএনপির সঙ্গে ইসির সংলাপ চলছে

আপডেট সময় ০১:০৯:০০ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০১৭