ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দেবে মিয়ানমার: মুহিত

অাকাশ জাতীয় ডেস্ক:

মিয়ানমারে সেনাবাহিনীর নিধনযজ্ঞের মুখে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের সামলানোকেই বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হিসেবে দেখছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এর মধ্য দিয়ে মিয়ানমার বাংলাদেশের অর্থনীতিকে ‘ধ্বংস’ করে দিচ্ছে বলে অভিমত তার।

ওয়াশিংটন ডিসিতে বিশ্ব ব্যাংক-আইএমএফের বার্ষিক সম্মেলন চলাকালে শনিবার ইন্টারন্যাশনাল মনেটারি অ্যান্ড ফাইন্যান্সিয়াল কমিটির (আইএমএফসি) বৈঠক শেষে রোহিঙ্গাদের নিয়ে এই প্রতিক্রিয়া জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, এই সম্মেলনের সব বৈঠকেই মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের নিয়ে আলোচনা হচ্ছে।

“সবখানেই আমি বিষয়টি উপস্থাপন করছি। তারা সবাই সহায়তার আশ্বাস দিয়েছেন। বিশ্ব ব্যাংকও সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। তারা অনুদান ও ঋণ দুটোই দিতে চেয়েছে। “এটা ঠিক যে, বিভিন্ন দাতা দেশ ও সংস্থার কাছ থেকে বড় ধরনের সহায়তা পাওয়া যাবে। কিন্তু তারপরও আমাদের উপর বড় ধাক্কা আসবে।”

মিয়ানমারের তীব্র সমালোচনা করে মুহিত বলেন, “মিয়ানমার একটা ব্লাডি কান্ট্রি, মিয়ানমার একটা বদমায়েশ দেশ। এই মিয়ানমার দেশটি এ বছর বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করবে। এটা বাংলাদেশের জন্য রিয়েল ক্রাইসিস, এটা বাংলাদেশের উপর হামলার শামিল।

“মিয়ানমারের সেনাবাহিনী বিশ্বে একমাত্র জনবিচ্ছিন্ন সেনাবাহিনী। সম্পূর্ণ সম্পদ সেনাবাহিনীর পেছনে খরচ হয়।”

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দেবে মিয়ানমার: মুহিত

আপডেট সময় ১২:২৫:৩১ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০১৭