ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাড্ডায় বিদ্যুতের তার ‘চুরি’ করতে গিয়ে যুবকের মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক:  

রাজধানীর বাড্ডা থানাধীন বৈশাখী সরণির একটি বৈদ্যুতিক খুঁটির নিচ থেকে মো. জহিরুল ইসলাম (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, ভোরের দিকে বৈদ্যুতিক তার কাটতে (চুরি) গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

শনিবার দুপুরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়।

বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মেঝবাহ উদ্দিন বলেন, ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে শনিবার ভোর সোয়া ৫টার দিকে মধ্য বাড্ডার বৈশাখী সরণির ৯০/১ নম্বর বাসার সামনে পাকা সড়কের ওপর বৈদ্যুতিক খুঁটির নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, নিহত যুবক বৈদ্যুতিক খুঁটির ওপর উঠে তার কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিহত মো. জহিরুল ইসলাম কিশোরগঞ্জ জেলার কটিয়াদী থানার নাগেরগাঁও গ্রামের রফিকুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি উত্তর বাড্ডার বাগানবাড়ি এলাকার ইমন মাস্টারের বাড়িতে ভাড়া থাকতেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বাড্ডায় বিদ্যুতের তার ‘চুরি’ করতে গিয়ে যুবকের মৃত্যু

আপডেট সময় ০৭:৪১:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬