ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সার্ক কার্যকর করতে বাংলাদেশ-নেপাল একমত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড:বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ ৬.৫ টনের শক্তিশালী চুম্বকের সফল পরীক্ষা, বিশাল ‘সূর্য’ বানাচ্ছে চীন ৪০ ডিগ্রি তাপমাত্রায় নতুন দাবানল নিয়ে শঙ্কায় ফ্রান্স নাসীরুদ্দীন পাটওয়ারী কি মির্জা ফখরুলের জুতা টানার যোগ্যতা রাখে: রাশেদ খাঁন ইসিকে স্বাধীনভাবে চোখ কান খুলে দায়িত্ব পালন করতে বলেছি: গোলাম পরওয়ার মধ্য বাড্ডায় গৃহকর্ত্রী হত্যায় গাড়িচালকের মৃত্যুদণ্ড ‘ইরান ভেনেজুয়েলা নয়’, তেহরান-কারাকাস ঐতিহাসিক সম্পর্কে ফাটল সিআইডির নতুন প্রধান ব্যারিস্টার মোশাররফ হোছাইন

রোহিঙ্গা হত্যাকাণ্ডের তদন্তে মিয়ানমারের সেনাবাহিনী

অাকাশ জাতীয় ডেস্ক:

মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনীর হাতে রোহিঙ্গা গণহত্যা, ধর্ষণ, নির্যাতন ও উচ্ছেদের ঘটনা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে সেনা কর্তৃপক্ষ। গত ২৫ আগস্ট থেকে পরিচালিত এই অভিযানে ‘জাতিগত নিধনের’ শিকার হয়ে সাড়ে পাঁচ লাখ রোহিঙ্গা বাস্তুচ্যুত হলে আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনার মুখে পড়া মিয়ানমারের সেনাবাহিনী এই তদন্তের উদ্যোগ নিল।

বিশ্বের সবচেয়ে বড় ‘দেশহীন জনগোষ্ঠীতে’ পরিণত হওয়া রোহিঙ্গাদের নির্যাতন ও উচ্ছেদের সময় সেনা সদস্যরা সামরিক ‘কোড অব কন্ড্রাক্ট’ মেনে চলেছিলেন কি-না বা বাহিনীর পক্ষ থেকে তাদের যে নির্দেশ দেওয়া হয়েছে তা পালন করেছিলেন কি-না এসব বিষয়ই খুঁজে দেখবে লেফটেন্যান্ট জেনারেল আয়ে উইনের নেতৃত্বাধীন এই তদন্ত কমিটির সদস্যরা।

গত ২৫ আগস্ট রাখাইন রাজ্যের কয়েকটি পুলিশ ও সেনা ক্যাম্পে রোহিঙ্গা বিদ্রোহীরা হামলা চালিয়েছে অজুহাতে সেখানে অভিযান শুরু করে মিয়ানমারের সামরিক বাহিনী। অভিযান শুরুর পর থেকে রোহিঙ্গারা গণহত্যা, ধর্ষণ, নির্যাতিন ও উচ্ছেদের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নিচ্ছে। এখন পর্যন্ত প্রায় পাঁচ লাখ ৩৬ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। যাদের ষাট ভাগই শিশু। বিপদসঙ্কুল পথ পাড়ি দিয়ে প্রতিদিনই রোহিঙ্গারা বাংলাদেশে আসছে।

গতকাল শুক্রবার লেফটেন্যান্ট জেনারেল আয়ে উইন বলেন, বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ রাখাইন রাজ্যে নির্যাতনের শিকার রোহিঙ্গারা যেন ন্যায়বিচার পায় সেজন্য তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। সেনাবাহিনীর বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তা আমরা খতিয়ে দেখছি। এ ক্ষেত্রে আমরা সামরিক সেনাদের আচরণ পরীক্ষা-নিরীক্ষা করছি।

তদন্তের সময় সেনাদের কী ধরনের প্রশ্ন করা হবে সে সম্পর্কে এক ফেসবুক পোস্টে জানিয়েছেন সেনাবাহিনীর জ্যেষ্ঠ জেনারেল মিন অং হলেইং। তিনি বলেন, ‘তদন্তে সেনাদের প্রশ্ন করা হবে- আপনি কি সামরিক আইন মেনে চলেছেন? অভিযান চলার সময় আপনি কী আদেশ পুরোপুরি অনুসরণ করেছেন? এরপরই তদন্ত কমিটি এ বিষয়ে তথ্য তুলে ধরবে তদন্ত প্রতিবেদনে।’

তবে মিয়ানমার সামরিক বাহিনীর বিরুদ্ধে অভিযোগের পরিপ্রেক্ষিতে সেখানে ২০১৬ সাল থেকে তদন্ত করা জাতিসংঘের একটি প্যানেলকে এই তদন্ত কমিটিতে রাখতে অস্বীকৃতি জানিয়ে আসছে মিয়ানমার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সার্ক কার্যকর করতে বাংলাদেশ-নেপাল একমত

রোহিঙ্গা হত্যাকাণ্ডের তদন্তে মিয়ানমারের সেনাবাহিনী

আপডেট সময় ০৫:১৩:১১ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০১৭