ঢাকা ০১:১২ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাতার বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, এবার খরচ প্রায় শূন্য: তথ্যমন্ত্রী সরকারি কর্মচারী হাসপাতালে ঠোঁট-তালুকাটা শিশুদের বিনামূল্যে অস্ত্রোপচার ইসরায়েলের ওপর চাপ বাড়াতে ট্রাম্পের দ্বারস্থ হচ্ছেন লেবাননের প্রেসিডেন্ট বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় নৌকা ডুবি, নিখোঁজ ২ দিনাজপুরে পিকআপ চাপায় যুবদল নেতা নিহত বুদ্ধিজীবী কবরস্থানে আহমদ ছফার ঠাঁই হয়নি রাজনৈতিক কারণে: সলিমুল্লাহ খান নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী: মামদানি বিএনপি ভোট মানলেও গণভোট মানে না: আখতার হোসেন সাঁথিয়ায় আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা জুলাইয়ের শক্তির অনৈক্য পরাজিতদের সুযোগ করে দিচ্ছে: মজিবুর রহমান মঞ্জু

সন্ধ্যায় লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

অাকাশ নিউজ ডেস্ক:

চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শনিবার লন্ডনে যাচ্ছেন। সন্ধ্যা সাড়ে ৭টায় এমিরেটস এয়ারলাইন্সের ৫৭৮ ফ্লাইটে লন্ডনের উদ্দেশে তার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। বিএনপি চেয়ারপারসনের কার্যালয় সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার সঙ্গে তার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার ও গৃহপরিচারিকা ফাতেমা বেগমও যাচ্ছেন। এছাড়া দলের বেশ কয়েকজন সিনিয়র ও মধ্যম সারির নেতা লন্ডনে যাচ্ছেন।

দলীয় সূত্রে জানা গেছে, লন্ডনে চোখ ও পায়ের চিকিৎসা করাবেন খালেদা জিয়া। চিকিৎসার পাশাপাশি লন্ডনে অবস্থানরত বড় ছেলে ও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কাছে বেশ কিছু দিন তিনি অবস্থান করবেন। সূত্র আরো জানায়, বিএনপি চেয়ারপারসনের এবারের সফরও দীর্ঘ হতে পারে। সামনে ঈদুল আযহা, এ ঈদ উদযাপন করে দেশে ফিরতে পারেন তিনি।

সর্বশেষ ২০১৫ সালে ১৬ সেপ্টেম্বর খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে যান। ওই সময়ে লন্ডনে দীর্ঘদিন ধরে অবস্থানরত বড় ছেলে তারেক রহমানসহ তার পরিবারের সাথে ঈদ উদযাপন করে দেশে ফিরেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাতার বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, এবার খরচ প্রায় শূন্য: তথ্যমন্ত্রী

সন্ধ্যায় লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

আপডেট সময় ১২:২৯:২৮ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০১৭