ঢাকা ০৮:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা উচিত: নাসীরুদ্দীন পাটওয়ারী রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ বরগুনায় ডাকবাংলো থেকে দুই শিশু ও মায়ের মরদেহ উদ্ধার মায়ের প্রতি অবহেলা: শাস্তি পাবেন সেই যুগ্ম সচিব বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার মুক্তিযোদ্ধাদের অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: প্রতিমন্ত্রী ইশরাক এমপিদের সংসদের কার্যপ্রণালি বিধির জ্ঞান থাকা আবশ্যক : স্পিকার ইরানের সুপ্রিম লিডার মোজতবার সঙ্গে সাক্ষাৎ করতে চান ট্রাম্প ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, দাবি ট্রাম্পের

একদিনের ব্যবধানে দেশে ফের ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়

আকাশ জাতীয় ডেস্ক: 

একদিনের ব্যবধানে দেশে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ২৯ মিনিটে এই মৃদু কম্পন অনুভূত হয়।

আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৬, যার উৎপত্তিস্থল ছিল নেত্রকোনা জেলার গারো পাহাড় এলাকা।

সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানার সই করা প্রতিবেদনে জানানো হয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ঢাকার আগারগাঁও কেন্দ্র থেকে ১২৮ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে। নেত্রকোনার দুর্গাপুর ও গারো পাহাড় সীমান্ত এলাকায় ভূ-পৃষ্ঠের গভীরে এই কম্পনের সৃষ্টি হয়। ৩.৬ মাত্রার এই ভূমিকম্পটি ‘মৃদু’ হলেও এর বিস্তৃতি ছিল বেশ লক্ষণীয়।

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরেও ছাতক উপজেলায় ৪.১ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছিল। পরপর দুদিন দেশের উত্তর-পূর্বাঞ্চলে এই কম্পনের ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তবে এখন পর্যন্ত এই ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একদিনের ব্যবধানে দেশে ফের ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়

আপডেট সময় ১০:২৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬