ঢাকা ০৬:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভোট উৎসবে শামিল হতে বাড়ি ফিরছেন ভোটাররা

আকাশ জাতীয় ডেস্ক : 

মোড়ে মোড়ে, স্টেশনে স্টেশনে দাঁড়িয়ে আছেন মানুষ, কোনো গাড়ি আসলে হুমড়ি খেয়ে পড়ছেন সবাই। কোনো মতে ঝুলে রওনা দিচ্ছেন গন্তব্যের দিকে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকাল থেকে কর্ণফুলী ব্রিজের উভয় প্রান্ত, মইজ্জারটেক, চাতরী চৌমুহনী এলাকায় এই চিত্র দেখা যায়।

দেখা যায়, গাড়ি না পেয়ে কর্ণফুলী শাহ্ আমানত ব্রীজ হেঁটেই পার হচ্ছেন অনেকেই। কারও হাতে, কারও কাঁধে রয়েছে ব্যাগ।

অতিরিক্ত যাত্রীর সুযোগে কয়েকগুণ ভাড়া বাড়িয়ে নিচ্ছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা।

রেহেনা আক্তার নামের এক যাত্রী জানান, ব্রীজ থেকে বাঁশখালী গুনাগুরি সিএনজি ভাড়া স্বাভাবিকভাবে ৮০-১০০ হলেও এখন ২০০-৩০০ টাকা দাবি করছেন সিএনজি চালকেরা।

এদিকে অতিরিক্ত যানজট এবং গাড়ি স্বল্পতার কথা জানিয়েছেন চালকেরা।

অপরদিকে বাড়ি ফিরতে শত কষ্ট এবং ভোগান্তি পোহাতে হলেও যাত্রীদের মুখে এক অন্যরকম হাসি।

রাফ্সান নামের এক কলেজ ছাত্র জানান, আমরা নতুন ভোটার, এবারের মতো ভোটের আমেজ আর কখনো দেখা যায়নি। এবার তরুণ-যুবকদের ভোটের মাধ্যমেই জনগণের সরকার নির্ধারণ করব।

আব্দুল কাদের নামের এক ব্যক্তি বলেন, নবম সংসদ নির্বাচনের পর এই নির্বাচনেই মানুষের আগ্রহ দেখা যাচ্ছে। এরপর থেকে কোনো নির্বাচনে বাড়ি যায়নি। এবার বিভিন্ন প্রার্থীর লোকও যোগাযোগ করেছেন ভোটের বিষয়ে। তাই ভোট দিতে বাড়ি যাচ্ছি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ভোট উৎসবে শামিল হতে বাড়ি ফিরছেন ভোটাররা

আপডেট সময় ০৯:২৫:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬