ঢাকা ০৩:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ শতাধিক নেতাকর্মী নিয়ে আ.লীগ ছাড়লেন চেয়ারম্যানসহ ৯ ইউপি সদস্য ১৬ জুলাই ঘিরে গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন মালয়েশিয়ায় ইসরাইলি নাগরিক শনাক্ত হলে সঙ্গে সঙ্গেই বহিষ্কার আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার:প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরকারের বসা উচিত:নাসীরুদ্দীন পাটওয়ারী ২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন সমাপ্ত, ১০ সরকারি বিল পাস এমপিরা পৃষ্ঠপোষক না হলে দুর্নীতি কানে ধরে বিদায় নেবে:সংসদে বিরোধীদলীয় নেতা

নির্বাচনী কর্মকর্তাদের ধর্মগ্রন্থ ছুঁয়ে শপথের প্রস্তাব বিকল্পধারার

অাকাশ জাতীয় ডেস্ক:

জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে নিজ নিজ ধর্মগ্রন্থ ছুঁয়ে শপথ করানোর প্রস্তাব দিয়েছে বিকল্পধারা বাংলাদেশ। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের (ইসি) কার্যালয়ে ইসির সঙ্গে সংলাপে এ প্রস্তাব দেয় দলটি।

এ ছাড়া নির্বাচনে ‘না ’ ভোট চালু, সেনাবাহিনী মোতায়েন করার দাবিসহ ১৩ দফা প্রস্তাবনা কমিশনের কাছে তুলে ধরেছে দলটি। সংলাপ শেষে সাংবাদিকদের কাছে ইসিকে দেয়া নিজেদের প্রস্তাবনাসমূহ তুলে ধরেন সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী।

তিনি বলেন, নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট পুলিশ, ইউএনও, শিক্ষক, প্রিসাইডিং কর্মকর্তা- যারা নির্বাচনের দায়িত্ব পালন করবেন, তাদের নিজ নিজ ধর্মগ্রন্থ স্পর্শ করে শপথ করতে হবে; যেন তারা কোনো দলের পক্ষাবলম্বন না করেন। এ ছাড়া নির্বাচনের এক মাস আগে থেকে মাঠপর্যায়ে সেনাবাহিনী মোতায়েনের প্রস্তাব করেন তিনি।

সাবেক রাষ্ট্রপতি বলেন, দেশে আইনশৃঙ্খলা বাহিনীকে ভয় কম পেলেও সেনাবাহিনীকে এখনো সবাই ভয় পায়। সব দলের নির্বাচনী প্রচারণা যাতে সঠিকভাবে করতে পারে, তাই আগে থেকেই সেনা মোতায়েন করতে হবে। নির্বাচনের পরের ১৫ দিন পর্যন্ত সেনাবাহিনী মাঠপর্যায়ে রাখতে হবে। যাতে তারা নির্বাচন-পরবর্তী সহিংসতা ট্যাকল দিতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

নির্বাচনী কর্মকর্তাদের ধর্মগ্রন্থ ছুঁয়ে শপথের প্রস্তাব বিকল্পধারার

আপডেট সময় ০৪:০৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০১৭