ঢাকা ০৪:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পরকীয়ার জেরে মেয়েকে হত্যার অভিযোগ, মা গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক :

গোপালগঞ্জ সদরে পরকীয়ার জেরে নিজের ৩ বছরের শিশু সন্তানকে হত্যা করে পরকীয়া প্রেমিকের সাথে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে সেতু বেগম (২৫) নামে এক নারীর বিরুদ্ধে। ঘটনার ২০ দিন পর নিহত ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মা সেতু বেগমকে আটক করেছে পুলিশ।

আজ শনিবার বিকেলে গোপালগঞ্জ পৌরসভার গোবরা মধ্যপাড়া এলাকার একটি বাড়ি থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতের নানী পারভিন আক্তার জানান, কাতার প্রবাসী রুবেল শেখের দ্বিতীয় স্ত্রী সেতু বেগম তার সাড়ে তিন বছরের শিশু ফারিয়াকে নিয়ে থাকতেন।এরই মধ্যে সে পরকীয়ায় জড়িয়ে পড়ে ফরিদপুর জেলার হাট কৃষ্ণপুর গ্রামের মিরাজ নামে এক ছেলের সাথে। টিকটকের মাধ্যমে তাদের পরিচয় হয়। পরকীয়া প্রেমিকের সাথে ঘর করতে নিজের মেয়েকে ২০ দিন আগে শ্বাসরোধ করে হত্যা করে ট্রাংক ভর্তি করে ঘরে তালা মেরে পালিয়ে যায়।

এ বিষটি নিহতের নানী জানতে পেরে মেয়ের এই ঘটনা পুলিশে জানায়। পরে পুলিশ সেতু বেগমকে গ্রেফতার করে তার স্বীকারোক্তি অনুযায়ী বাড়ির তালা ভেঙ্গে ট্রাংকের ভেতর থেকে মরদেহ উদ্ধার করে। ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পরকীয়ার জেরে মেয়েকে হত্যার অভিযোগ, মা গ্রেফতার

আপডেট সময় ০৮:৩০:৪৩ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬