ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে ফেরা মাত্রই শেখ হাসিনা কারাগারে যাবেন: চিফ প্রসিকিউটর অতীতের ভুল থেকে বেরিয়ে মানসম্মত পাঠ্যবই তৈরির আহ্বান শিক্ষামন্ত্রীর বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সংসদ সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ: স্পিকার ‘বন্যা কবলিত মানুষের পুনর্বাসনে রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে’:গাজী আতাউর রহমান ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত সরকারের মোট ঋণ ২২ লাখ ৬ হাজার ৪৬৬ কোটি টাকা : অর্থমন্ত্রী শিক্ষাক্ষেত্রে প্রধানমন্ত্রীর দীর্ঘদিনের চিন্তা ও কর্মযজ্ঞেরই প্রতিফলন চারটি নতুন বই: মাহদী আমিন বেড়িবাঁধের বরাদ্দে দুর্নীতি হতে দেওয়া হবে না: নাহিদ ইসলাম ডিএসইর লেনদেন ১৬৬৯ কোটি টাকা ছাড়াল সাত জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, মৃত্যু ৫১

যাত্রাশিল্পী মিলন কান্তি দে মারা গেছেন

আকাশ বিনোদন ডেস্ক :

যাত্রা শিল্পের অন্যতম পথিকৃৎ মিলন কান্তি দে মারা গেছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকাল ৩টা ২৫ মিনিটে চট্টগ্রামের পটিয়ায় গ্রামের বাড়িতে তার মৃত্যু হয় বলে গণমাধ্যমেকে জানিয়েছেন গবেষক আমিনুর রহমান সুলতান। মৃত্যুকালে তায় বয়স হয়েছিল ৭৮ বছর।

আমিনুর রহমান সুলতান বলেন, ‘মিলন কান্তি দে কিছুদিন ধরেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন। শনিবার সকাল থেকে তার শারীরিক অবস্থার অবনতি হয়। পরে বাড়িতেই তার মৃত্যু হয়।’ মিলন কান্তির সৎকারের বিষয়ে পারিবারিকভাবে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।

মিলন কান্তি দে চট্টগ্রামের পটিয়া উপজেলার ছন‌হরা গ্রামে ১৯৪৮ সালের ১ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তিনি যাত্রাশিল্পে যুক্ত হওয়ার পর থেকেই লেখালেখি চালিয়ে গেছেন। আত্মজীবনীসহ যাত্রাশিল্প নিয়ে তার একাধিক গ্রন্থ রয়েছে। শিল্পীসত্তার পাশাপাশি লেখকসত্তার দ্বৈত সম্মিলনকে আমৃত্যু ক্রিয়াশীল রেখেছেন মিলন কান্তি দে।

যাত্রাশিল্পে অবদানের জন্য মিলন কান্তি দে ২০২৩ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে ফেরা মাত্রই শেখ হাসিনা কারাগারে যাবেন: চিফ প্রসিকিউটর

যাত্রাশিল্পী মিলন কান্তি দে মারা গেছেন

আপডেট সময় ০৬:৫৮:২৪ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬