ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

আমার সীমাবদ্ধতা আছে: মিথিলা

আকাশ বিনোদন ডেস্ক :

দেশের গণ্ডি পেরিয়ে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’-এর বিজয়ী তানজিয়া জামান মিথিলার খ্যাতি এখন আন্তর্জাতিক পর্যায়ে। সবশেষ থাইল্যান্ডে অনুষ্ঠিত ‘মিস ইউনিভার্স ২০২৫’ প্রতিযোগিতায় চূড়ান্তভাবে দ্বাদশ স্থান অর্জন করেন তিনি। সেই প্রতিযোগিতার মধ্য দিয়ে ব্যাপক লাইমলাইটে চলে আসেন জনপ্রিয় এই মডেল।

মিথিলা এবার তার ক্যারিয়ারের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন। শিগগিরই বড় পর্দায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। যদিও এর আগে ‘রোহিঙ্গা’ শিরোনামের একটি সিনেমায় অভিনয় করেছিলেন, তবে সেটি ছিল ওটিটি প্ল্যাটফর্মের জন্য নির্মিত। তাই রুপালি পর্দায় এই প্রথমবার অভিনয়ে দেখা যাবে তাকে।

এমন খবর মিথিলা নিজেই জানিয়েছেন।

সম্প্রতি ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ শিরোনামের এক পডকাস্টে অংশ নিয়ে এই তারকা বলেন, ‘অভিনেত্রী হিসেবে আমার অনেক ধরনের সীমাবদ্ধতা আছে। আমি এখনো নায়িকাদের মতো নাচতে পারি না। কিন্তু একজন অভিনেত্রী হতে যা যা জানা দরকার, সবকিছুই আমি জানতে চাই, শিখতে চাই।’

এই মডেল ও অভিনেত্রী জানান, একটি সিনেমা নিয়ে কথাবার্তা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সব ঠিক থাকলে আগামী দুই থেকে তিন মাসের মধ্যেই প্রযোজনা প্রতিষ্ঠান আনুষ্ঠানিক ঘোষণা দেবে। পডকাস্টটিতে মিথিলা তার ভবিষ্যৎ পরিকল্পনা, অভিনয়ের প্রতি আগ্রহ এবং ব্যক্তিগত জীবন নিয়েও খোলামেলা কথা বলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলচ্চিত্র অভিনেত্রী নাসিমা খানের চিরবিদায়, শেষকৃত্য ১৫ অক্টোবর

আমার সীমাবদ্ধতা আছে: মিথিলা

আপডেট সময় ০৯:৪৬:১৭ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬