ঢাকা ০৬:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিএনপি স্বাভাবিক পথে নেই বলেই কথাবার্তা অসংলগ্ন: তথ্যমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া রাজনীতির স্বাভাবিক পথে নেই বলেই তাদের কথাবার্তা অসংলগ্ন। বিএনপি নির্বাচন বানচালের ষড়যন্ত্র-চক্রান্তের পথেই হাঁটছে। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু আজ রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কার্যালয়ের কর্নেল তাহের মিলনায়তনে প্রয়াত জাসদ নেতা আব্দুর রব মাতুব্বর ও মজিবর রহমানের স্মরণসভায় এসব কথা বলেন।

হাসানুল হক ইনু বলেন, ‘বিএনপি একবার তত্ত্বাবধায়ক সরকারের কথা, আরেকবার সহায়ক সরকারের কথা বলে, আবার এখন এসে নির্বাচিত প্রধানমন্ত্রীকে ছুটি দেয়ার কথাবার্তা বলছে, যা শুধু অস্বাভাবিকই নয়, ষড়যন্ত্র ও চক্রান্তমূলক।’ তিনি বলেন, বিএনপির উদ্দেশ্য নির্বাচন নয়, দেশে অস্বাভাবিক সরকার আনা। আর অন্যদিকে গণতান্ত্রিক শক্তির দায়িত্ব সকল ষড়যন্ত্র বানচাল করে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠান।

প্রয়াত রাজনীতিক আব্দুর রব মাতুব্বর ও মজিবর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে মন্ত্রী বলেন, দক্ষ রাজনৈতিক কর্মী হতে হলে দেশপ্রেম, মানবপ্রেমের পাশাপাশি রাজনেতিক উচ্চাভিলাষও থাকতে হয়, যার দৃষ্টান্ত এ দুই প্রয়াত নেতার কর্মজীবনে প্রতিভাত।

ঢাকা মহানগর পূর্ব জাসদের সভাপতি শহীদুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, মীর হোসাইন আখতার, নুরুল আকতার, এমএস আলম, শফিউদ্দিন মোল্লা, প্রয়াত আব্দুর রব মাতুব্বরের স্ত্রী শারমিন আকতার ও প্রয়াত মজিবর রহমানের কন্যা কানিজ ফাতেমা নীলা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিএনপি স্বাভাবিক পথে নেই বলেই কথাবার্তা অসংলগ্ন: তথ্যমন্ত্রী

আপডেট সময় ০১:২৭:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০১৭