ঢাকা ১২:৫১ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘খেলাধুলা থেকে রাজনীতিকে আলাদা করতে পারবেন না: জন্টি রোডসের

আকাশ স্পোর্টস ডেস্ক : 

অনেকেই মনে করেন রাজনীতি ও খেলাধুলাকে আলাদা রাখা উচিত। কিন্তু দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার জন্টি রোডসের মতে, বাস্তবে তা সবসময় সম্ভব নয়। সম্প্রতি আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশ বাদ যাওয়ার পর তিনি খেলাধুলা ও রাজনীতির সম্পর্ক নিয়ে মন্তব্য করেছেন।

বাংলাদেশের ভারতে বিশ্বকাপ খেলতে না চাওয়ার পেছনে দুই দেশের রাজনৈতিক উত্তেজনাও ভূমিকা রেখেছে, যা শুরু হয়েছিল মোস্তাফিজুর রহমানকে আইপিএল স্কোয়াড থেকে বাদ দেওয়ার পর। অনেকেই আগেই দাবি করতেন, রাজনীতি ও খেলা আলাদা রাখা উচিত।

তবে বিশ্বকাপের প্রচারণা অনুষ্ঠানে রোডস বলেন, প্রশাসকরা চেষ্টা করেন খেলাধুলা থেকে রাজনীতি দূরে রাখতে, কিন্তু সব সময় তা সম্ভব হয় না। নিজের বর্ণবাদের সময়ের অভিজ্ঞতা থেকে তিনি জানাচ্ছেন, ক্রীড়া নিষেধাজ্ঞাও রাজনৈতিক পরিবর্তনে প্রভাব ফেলেছিল।

রোডস বলেন, ‘আপনি চাইলে খেলাধুলা থেকে রাজনীতিকে আলাদা রাখার চেষ্টা করতে পারেন, কিন্তু দুঃখজনকভাবে এটা সবসময় সম্ভব নয়।’

শনিবার (২৫ জানুয়ারি) বাংলাদেশ ভারতে ম্যাচ না খেলতে যাওয়ার সিদ্ধান্তে অনড় অবস্থানের কারণে আইসিসি অবশেষে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ দিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘খেলাধুলা থেকে রাজনীতিকে আলাদা করতে পারবেন না: জন্টি রোডসের

আপডেট সময় ০৪:৩২:১৯ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬