ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শক্তিশালী ইরানের পক্ষ থেকে এই চুক্তি একটি বার্তা: পেজেশকিয়ান সাভারে ঢাকা আরিচা মহাসড়কের দুই পাশে ফুটপাতে হকার উচ্ছেদ অভিযান এবার মমতাকে বাংলাদেশে চলে আসতে বললেন দিলীপ ঘোষ ব্যারিস্টার সুমনের জামিন চেম্বার আদালতে স্থগিত পরীমনিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার শর্ত না মানলে ইরানের ওপর আবারও নৌ-অবরোধ: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে হানি ট্র্যাপে ফেলে দুই যুবককে মারধর-লুট, ৩ জন গ্রেফতার বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাষ্ট্রদূতের এমপিরা নিজ ধর্মীয় রীতি অনুযায়ী সংসদ সভাপতিকে সম্মান জানাবেন: স্পিকার

ফুটসালে নেপালের কাছে ১-৪ গোলে হেরে মিশন শেষ বাংলাদেশের

আকাশ স্পোর্টস ডেস্ক :

থাইল্যান্ডের ব্যাংককে চলছে সাফ নারী ও পুরুষ ফুটসাল টুর্নামেন্ট। আজ শনিবার নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ ১-৪ গোলে নেপালের কাছে হেরেছে। ছয় ম্যাচের মধ্যে বাংলাদেশ তিন ম্যাচেই পরাজিত হয়েছে।

নেপালের বিপক্ষে হেরে বাংলাদেশ ৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে। নেপাল জিতে ৮ পয়েন্টে তৃতীয় স্থানে। তাদের হাতে এখনো এক ম্যাচ রয়েছে। একমাত্র বাংলাদেশেরই সবগুলো ম্যাচ শেষ।

আজ বাংলাদেশ জিতলে ১০ পয়েন্ট নিয়ে অন্তত ব্রোঞ্জ জয়ের সুযোগ ছিল। নেপালের বিপক্ষে হারায় সেটা আর হয়নি। ম্যাচের ১৪ মিনিটে নেপাল গোল করে এগিয়ে যায়। প্রথমার্ধে নেপাল ১-০ লিড নিয়ে ড্রেসিংরুমে ফেরে।

২৯ মিনিটে আরেকটি গোল করে নেপাল। ৫ মিনিট পর রাহবার খানের গোলে বাংলাদেশ খেলায় ফেরার চেষ্টা করে। ৩৪ ও ৩৭ মিনিটে নেপাল আরও দুই গোল করলে বাংলাদেশ বড় ব্যবধানের হেরে টুর্নামেন্ট শেষ করে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শক্তিশালী ইরানের পক্ষ থেকে এই চুক্তি একটি বার্তা: পেজেশকিয়ান

ফুটসালে নেপালের কাছে ১-৪ গোলে হেরে মিশন শেষ বাংলাদেশের

আপডেট সময় ০৫:০৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬