ঢাকা ০৫:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোনালদোর পর্তুগালকে রুখে দিয়ে ইতিহাস কঙ্গোর জি৭ সম্মেলনে লেবাননে যুদ্ধবিরতির আহ্বান নেতাদের শিল্পকলায় সার্কাস ও যাত্রাপালা কর্মশালার সমাপ্তি: সুস্থ সংস্কৃতি ফিরিয়ে আনার প্রত্যয় পশ্চিমবঙ্গে ভোটের পর ৩৬ পুশইন চেষ্টা ব্যর্থ: স্বরাষ্ট্রমন্ত্রী স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী সাবেক এমপি খালেদা রব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী স্পিকারের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হজের ব্যয় কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে: প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার : মীর হেলাল চট্টগ্রামে ৫ বছরের শিশু অপহরণ, বিছানায় মিলল ৩ লাখ টাকা মুক্তিপণের চিঠি

মৌলভীবাজারে বিয়ে দিতে রাজি না হওয়ায় দশম শ্রেণির স্কুলছাত্রীকে তুলে নেওয়ার অভিযোগ

আকাশ জাতীয় ডেস্ক :

মৌলভীবাজারের বড়লেখায় বিয়ে দিতে রাজি না হওয়ায় দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণ করা হয়েছে। থানায় জিডির ১৩ দিনেও অপহৃত কিশোরী ছাত্রীর সন্ধান পায়নি পুলিশ।

অবশেষে বুধবার (২১ জানুয়ারি) রাতে ছাত্রীর মা জাহেদা বেগম মূল অপহরণকারী যুবক ফাহিম আহমদকে প্রধান আসামি করে আরও ৫ সহযোগীর নাম উল্লেখ করে থানায় অপহরণ মামলা করেছেন।

জানা গেছে, উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের কুমারসাইল গ্রামের প্রবাসীর মেয়ে শাহবাজপুর উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্রীকে (১৫) স্কুলে যাতায়াতকালে প্রেমের প্রস্তাবের নামে প্রায়ই উত্যক্ত করত একই গ্রামের করিম মিয়ার ছেলে বখাটে ফাহিম আহমদ। ছাত্রীটি উত্যক্তের বিষয়টি তার মাকে জানালে তিনি ওই যুবকের অভিভাবক ও এলাকাবাসীর কাছে বিচারপ্রার্থী হন। পরবর্তীতে ফাহিমের পরিবারের লোকজন কিশোরী ছাত্রীকে বিয়ের প্রস্তাব দেয়।

বাবা-মা কিশোরী মেয়েকে বিয়ে দিতে রাজি না হওয়ায় ৮ জানুয়ারি সকালে স্কুলে যাওয়ার পথে কামরীপুল সিএনজি স্ট্যান্ড এলাকা থেকে ফাহিম আহমদ ও তার সহযোগীরা ছাত্রীকে জোরপূর্বক একটি গাড়িতে তোলে নিয়ে যায়। ১৫ দিনে কোনো সন্ধান মিলেনি ওই ছাত্রীর। এতে অপহৃত ছাত্রীর বাবা-মা ও আত্মীয়-স্বজনের মাঝে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান বলেন, সাধারণ ডায়েরির পর পুলিশ বিভিন্ন স্থানে অভিযান ও তথ্য-প্রযুক্তির মাধ্যমে ভিকটিমকে উদ্ধারের চেষ্টা করেছে। এ ব্যাপারে ভিকটিমের মা বুধবার রাতে ৬ জনকে আসামি করে থানায় অপহরণ মামলা করেছেন। পুলিশ অপহৃত ছাত্রীকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মৌলভীবাজারে বিয়ে দিতে রাজি না হওয়ায় দশম শ্রেণির স্কুলছাত্রীকে তুলে নেওয়ার অভিযোগ

আপডেট সময় ০৩:৩৪:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬