ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নবীনগরে মায়ের কুলখানিতে অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছেলের মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক : 

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মায়ের কুলখানির অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আবুল হোসেন (৪৬) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। সোমবার রাত ১১টায় উপজেলার পৌর এলাকার আলীয়াবাদ গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত আবুল হোসেন আলেয়াবাদ গ্রামের বজলু মিয়ার ছেলে। আবুল হোসেন উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন

স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপি নেতা আবুল হোসেনের মাতা পাঁচ দিন আগে মৃত্যুবরণ করেন। সোমবার রাত ১১টার দিকে মায়ের কুলখানি অনুষ্ঠানের জন্য গরু জবাই করা হয়। সেই সময় জবাইকৃত গরুর রক্ত পরিষ্কার করতে গিয়ে নারিকেল গাছে ঝুলে থাকা বিদ্যুতের তারে অসাবধানতাবশত স্পর্শ লাগলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

তারপর পরিবারের সদস্য ও প্রতিবেশীরা তাকে দ্রুত উদ্ধার করে নবীনগর সরকারি হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নবীনগরে মায়ের কুলখানিতে অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছেলের মৃত্যু

আপডেট সময় ০৪:২৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬