ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

হযরত শাহজালালের মাজার জিয়ারত করলেন মির্জা ফখরুল

আকাশ জাতীয় ডেস্ক :

সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রবিবার দুপুরে ঢাকা থেকে একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পরে সেখান থেকে বিকালে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন তিনি।

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। এসময় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঠাকুরগাঁও-১ আসনে দলীয় মনোনয়ন পাওয়ার পর সিলেটে এটি তার প্রথম সফর।

জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী সংবাদমাধ্যমকে বলেন, ‘সন্ধ্যা ৬টার দিকে সিলেটের উইন্ডসর হোটেল অ্যান্ড রিসোর্টে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেবেন মির্জা ফখরুল। পরে রাতেই তার ঢাকায় ফেরার কথা রয়েছে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলের দ্বিতীয় সর্বোচ্চ এ নেতার সফরকে ঘিরে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ও উদ্দীপনা দেখা যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

হযরত শাহজালালের মাজার জিয়ারত করলেন মির্জা ফখরুল

আপডেট সময় ০৫:০৫:২১ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬