ঢাকা ১০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘আইসিসি চলে ভারতের কথায়’: রাজিন সালেহ

আকাশ স্পোর্টস ডেস্ক :

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন আসরে বাংলাদেশ দলের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে চড়া দামে কিনে নেয় কলকাতা নাইট রাইডার্স।

নিলামে ৯ কোটি ২০ লাখে কাটার মাস্টারকে দলে নেয় বলিউড সুপারস্টার শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু আসর শুরুর আগে নিরাপত্তার অযুহাতে মোস্তাফিজকে আসর থেকে বাদ দিয়ে দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোর বোর্ড (বিসিসিআই)।

এমন ঘটনার পর একটি টুর্নামেন্টকে ঘিরে নয়, বরং বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ কাঠামো নিয়েও প্রশ্ন তুলছেন কেউ কেউ। আজ শনিবার এমন ঘটনার পর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বাংলাদেশের সাবেক অধিনায়ক রাজিন সালেহ বলেছেন, ‘আমরা সবসময় মনে করি যে ক্রিকেট ভদ্রলোকের খেলা।’

‘আপনি যদি দেখেন বেশিরভাগ সময় আইসিসিকে কে নিয়ে নিয়েছে? আইসিসিকে তো ভারতই নিয়ে নিয়েছে। এটা কেউই বলতে চাচ্ছে না কিন্তু এটাই সত্য। আপনি দেখেন ক্ষমতাশালী ভারতই চালাচ্ছে আসলে আইসিসি।’

রাজিন আরও বলেন, ‘আইসিসি চলে ভারতের কথায়। এভাবে আসলে বিশ্ব ক্রিকেট চলে না। আমার মনে হয় যে আইসিসির এখন চিন্তা করার সময় হয়েছে। সারা বিশ্বের বড় বড় দেশ তারাই চিন্তা করা উচিত যে ক্রিকেটকে কোথায় নিয়ে যাওয়া। আমার মনে হয় এখন চিন্তা করার সময় হয়েছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘আইসিসি চলে ভারতের কথায়’: রাজিন সালেহ

আপডেট সময় ১০:১৫:১৪ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬