ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি

খালেদা জিয়ার সম্মানে কয়েক কিলোমিটারের মানব প্রাচীর

আকাশ জাতীয় ডেস্ক :

উন্নত চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রায় শুভেচ্ছা জানাতে গুলশান থেকে এয়ারপোর্ট পর্যন্ত প্রায় কয়েক কিলোমিটারের মানব প্রাচীর তৈরি করেছে দলটির নেতাকর্মীরা।

মঙ্গলবার রাত দশটায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এ-৩১৯ বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন তিনি। প্রথমে ঢাকা থেকে কাতার যাবেন, সেখান থেকে জ্বালানি নিয়ে লন্ডনের উদ্দেশ্যে উড়াল দেবে এয়ার এম্বুলেন্সটি।

নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, খালেদা জিয়ার বিদেশযাত্রাকে কেন্দ্র করে সোমবার রাতেই ঢাকা মহানগর উত্তর বিএনপির পক্ষ থেকে নেতাকর্মীদের নির্দিষ্ট এলাকা ভাগ করে দেওয়া হয়েছে। সে অনুযায়ী নেতাকর্মীতা তাদের নিজস্ব এলাকায় মানব প্রাচীর তৈরি করেছে।

গুলশান থেকে এয়ারপোর্ট পর্যন্ত পুরো রাস্তা জুড়েই ছিলো বিপুল নেতাকর্মীদের উপস্থিতি। এর মধ্যে কাকলীর পর থেকে বিশ্বরোডের ক্যান্টনমেন্ট এরিয়ায় নেতাকর্মীদের সংখ্যা কিছুটা কম উপস্থিতি থাকলেও বাকি সড়কে ছিলো উপচে পড়া ঢল।

রাত দশটায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এ-৩১৯ বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন তিনি। প্রথমে ঢাকা থেকে কাতার যাবেন, সেখান থেকে জ্বালানি নিয়ে লন্ডন যাবেন তিনি।

এর আগে সর্বশেষ ২০১৭ সালের ১৫ জুলাই লন্ডন যান খালেদা জিয়া। ওই সময় সেখানে একটি ঈদও উদযাপন করেন তিনি। তখন লন্ডনের মরফিন্ড আই হাসপাতালে খালেদা জিয়ার চোখের অপারেশন করানো হয়েছিল।

এদিন রাত সোয়া ৮টায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে বের হন খালেদা জিয়া। রাত ৯টার মধ্যে বিমানবন্দরে উপস্থিত হয়ে ইমিগ্রেশনের যাবতীয় কাজ সারবেন তিনি। লন্ডনে বিমানবন্দরে খালেদা জিয়াকে স্বাগত জানাবেন তারই ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিমানবন্দর থেকে খালেদা জিয়াকে সরাসরি লন্ডন ক্লিনিক হাসপাতালে নেওয়া হবে। সেখানে তার চিকিৎসা চলবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আবার সত্যজিৎ রায়ের গল্পে ফিরছেন সব্যসাচী চক্রবর্তী

খালেদা জিয়ার সম্মানে কয়েক কিলোমিটারের মানব প্রাচীর

আপডেট সময় ০৯:১৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫