ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

ঐক্য বিনষ্ট করলে দেশ ও জনগণের ক্ষতি হবে : ইশরাক

আকাশ জাতীয় ডেস্ক :

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, শেখ হাসিনার বিরুদ্ধে যে ঐক্য সৃষ্টি হয়েছে, সেই ঐক্য বিনষ্ট করলে দেশ ও জনগণের ক্ষতি হবে।

সোমবার দুপুরে রাজধানীর সূত্রাপুরে ঢাকার সাবেক মেয়র মরহুম সাদেক হোসেন খোকা ফাউন্ডেশনের পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ইঞ্জিনিয়ার ইশরাক বলেন, গতকাল একটি বৃহৎ রাজনৈতিক নেতার মুখে শুনলাম— ‘একদল খেয়ে গিয়েছে, আরেক দল খাওয়ার জন্য বসে রয়েছে’। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই— এই ধরনের মন্তব্য করে ঐক্য বিনষ্ট করলে দেশ ও জনগণের ক্ষতি হবে।

তিনি বলেন, আমরা ১৬ বছর দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করেছি, সেটি একটি ঐতিহাসিক বিষয় হয়ে থাকবে। আমাদের হাজারো ভাইয়েরা গুম হয়েছে, খুন হয়েছে, ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট হয়েছে। মিথ্যা মামলায় বারবার জেলে গিয়েছি। আমাদের মতো এত নির্যাতন অন্য কোনো দল সহ্য করেনি। অতএব যারা বলে খাবার জন্য অপেক্ষা করছি, তারা বোকার স্বর্গে বাস করছেন।

তিনি আরও বলেন, সরকারে যারা আছেন, বিভিন্ন রাজনৈতিক বক্তব্য দিয়ে অনৈক্য সৃষ্টি করেছেন। এতে করে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের লাভ হবে। এসব কথাবার্তা বলে ঐক্য নষ্ট করবেন না।

এই বিএনপি নেতা বলেন, ৫ আগস্টের পরে বৈষম্যবিরোধী একটি দালাল শ্রেণি তৈরি হয়েছে, যারা সরকারের বিভিন্ন দফতরে গিয়ে বদলি বাণিজ্য করছে। অতএব যারা বদলি বাণিজ্য করে, তাদের মুখে অনেক কথা মানায় না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হার্ট অ্যাটাকে হাসপাতালে ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছখ্যাত বিজয়

ঐক্য বিনষ্ট করলে দেশ ও জনগণের ক্ষতি হবে : ইশরাক

আপডেট সময় ০৪:০০:২৭ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫