ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীর দুই হোটেলে হাতবোমা হামলা, আহত ৩ পুলিশ সদস্য মাদক ব্যবসা ছাড়ুন, অন্যথায় এলাকা ছাড়ুন: এমপি আবু তালিব প্রধানমন্ত্রীর চীন সফরে সই হতে পারে ১৭ চুক্তি: পররাষ্ট্র সচিব এনসিপির কিছু সাংগঠনিক কার্যক্রম ‘মদের বারে’ হচ্ছে, মন্তব্য রাশেদ খাঁনের সেই ঘটনার পাঁচ বছর পর মুখ খুললেন মামুনুল হক আমাকে খুশি করতে মিথ্যা সংবাদ লেখার প্রয়োজন নেই: জ্বালানি প্রতিমন্ত্রী মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ পরিত্যক্ত কূপ থেকে ছাগল তুলতে গিয়ে বাবা-ছেলেসহ প্রাণ গেল চারজনের এক সপ্তাহের মধ্যে বেলারুশে হামলা চালানো হবে, হুমকি জেলেনস্কির

৪২ ঘন্টা পর কর্ণফুলী নদীতে মিলল নিখোঁজ ২ পর্যটকের লাশ

আকাশ জাতীয় ডেস্ক :

দীর্ঘ ৪২ ঘন্টা পর সন্ধান মিলেছে কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নিখোঁজ দুই পর্যটকের লাশ। বৃহস্পতিবার সাড়ে ৭টার দিকে উপজেলার চিৎমরম ইউনিয়নের কর্ণফুলী নদীর সীতার ঘাট অংশে নিখোঁজ পর্যটক প্রিয়ন্ত দাশ (১৬) ও শাওন দত্তের (১৭) লাশ ভেসে উঠে। এর আগে একই স্থানেই তারা গত মঙ্গলবার দুপুর দেড়টার দিকে গোসল করতে নেমে নদীতে ডুবে যায়।

কাপ্তাইয়ের ওয়াগ্গা ইউপি সদস্য মো. সরোয়ার হোসেন বলেন, গত মঙ্গলবার চট্টগ্রাম শহর থেকে আসা ৯ জনের একটি পর্যটক দল কাপ্তাইয়ের কর্নফুলী নদীর সীতার ঘাটে বোট নিয়ে আসে। পরে দুপুরে তাদের মধ্যে থেকে ৩ জন নদীতে গোসল করতে নামে। এক পর্যায়ে দুই পর্যটক প্রিয়ন্ত দে ও শাওন দত্ত নদীতে ডুবে নিখোঁজ হয়। তাদের লাশ সকাল সাড়ে ৭ টার দিকে একই স্থানে ভেসে উঠে।

কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ বলেন, নদীতে ডুবে নিখোঁজ দুই পর্যটকের লাশের খোঁজ মিলেছে। ফায়ার সার্ভিস ও থানায় খবর দেওয়া হয়েছে। তারা এসে আইনি প্রক্রিয়া শেষ করবে।

চন্দ্রঘোনা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপ থেকে বিদায় নিল দুই দেশ

৪২ ঘন্টা পর কর্ণফুলী নদীতে মিলল নিখোঁজ ২ পর্যটকের লাশ

আপডেট সময় ০২:০৯:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪