ঢাকা ১০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী আলমারির ড্রয়ারে মিলল শিশুর মরদেহ, সন্দেহভাজনকে গণপিটুনিতে হত্যা নতুন বিনিয়োগ আনতে ২৭ দেশে আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনা এই প্রজন্ম হারিয়ে ফেললে জাতি ক্ষতিগ্রস্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী সব মামলায় জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ স্থানীয় সরকার নির্বাচনের আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত, যাচ্ছে মন্ত্রণালয়ে বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক : বাণিজ্যমন্ত্রী ইতালির স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় নির্যাতন, মাদারীপুরে প্রতারণার শিকার অর্ধশতাধিক যুবক আবাসিক হোটেলে স্ত্রী হত্যা: স্বামীর যাবজ্জীবন

আরব আমিরাতের বিপক্ষে ঋতুপর্ণাদের প্রীতি ম্যাচ

আকাশ স্পোর্টস ডেস্ক :

একের পর এক সুখবর দেশের নারী ফুটবলে। দক্ষিণ এশিয়ার সেরা হওয়ার পর ফিফা র‌্যাংকিংয়ে সাত ধাপ এগিয়েছেন সাবিনারা। এবার নতুন বছরে তাদের জন্য সুখবর, প্রীতি ম্যাচ খেলার জন্য আরব আমিরাতের সঙ্গে যোগাযোগ করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

নতুন বছরে সাবিনাদের জন্য ফিফা প্রীতি ম্যাচের ব্যবস্থা করতে এখন থেকেই পরিকল্পনা শুরু করেছে বাফুফের নারী উইং। ফেব্রুয়ারিতে সাফ নারী অনূর্ধ্ব-২০ টুর্নামেন্ট হওয়ার কথা ছিল। সেটা কবে হবে এখনও অনিশ্চিত। এই টুর্নামেন্ট না হলে ওই সময় জাতীয় নারী দলের জন্য প্রীতি ম্যাচ আয়োজনের চেষ্টা করবে বাফুফে।

জানা গেছে, সংযুক্ত আরব আমিরাতকে চিঠি দিচ্ছে বাফুফে। মধ্যপ্রাচ্যের দলটির বিপক্ষে ঘরের মাঠেই খেলতে চায় বাংলাদেশ। আরব আমিরাত র‌্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ টানা দুবার চ্যাম্পিয়ন হয়েছে। এখন বাফুফে এ অঞ্চলে বসে থাকতে চায় না। শক্তিশালী দলের বিপক্ষে খেলতে চায়।

ব্রিটিশ কোচ পিটার বাটলার ছুটিতে রয়েছেন। তিনি ফিরলে নতুন বছরের পরিকল্পনা নিয়ে বসবে বাফুফে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী

আরব আমিরাতের বিপক্ষে ঋতুপর্ণাদের প্রীতি ম্যাচ

আপডেট সময় ০৯:৩০:২২ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪