ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দিয়াবাতের গোলে আবাহনীকে হারের স্বাদ দিল মোহামেডান

আকাশ স্পোর্টস ডেস্ক :

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের চলতি মৌসুমে উড়ছে মোহামেডান। চ্যাম্পিয়ন কিংসকে হারানোর পর এবার ঢাকা ডার্বিতেও জয় পেয়েছে দলটি। সুলেমান দিয়াবাতের একমাত্র গোলে ঢাকা আবাহনীকে ১-০ গোলে হারিয়েছে তারা।

শনিবার (১৪ ডিসেম্বর) বিদেশি খেলোয়াড়দের ছাড়া আবাহনী কতটুকু প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারে, সেটা দেখতেই মুখিয়ে ছিলেন দর্শকরা। তবে কুমিল্লার শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে চার বিদেশি নিয়ে মোহামেডান শুরু থেকেই আবাহনীকে চেপে ধরে। প্রতি আক্রমণ নির্ভর খেলতে চাইলেও মারুফুল হকের দল সুযোগ পেয়েছে কমই।

ম্যাচের ১২ মিনিটে প্রথম এগিয়ে যাওয়ার সুযোগ পায় মোহামেডান। সতীর্থের ক্রসে ইমানুয়েল সানডের প্লেসিং শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর সানডে-মুজাফফরভরা গোলের আরও কিছু ভালো সুযোগ পান, তবে সেসব কাজে লাগাতে পারেননি।

শেষ পর্যন্ত প্রথমার্ধের যোগ করা সময়ে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় মোহামেডান। সতীর্থের ক্রসে ৬ গজের মধ্যে লাফিয়ে উঠে দিয়াবাতে হেডে জাল কাঁপান। আবাহনী গোলকিপার মিতুল কিছুই করতে পারেননি।

বিরতির পর আবাহনী প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলেও লাভ হয়নি। মোহামেডান সুযোগ পেলেই আবাহনীর বক্সের আশপাশে চলে যাচ্ছিল। এর মধ্যে ৭৪ মিনিটে দ্বিতীয় গোল প্রায় পেয়েই যাচ্ছিলেন দিয়াবাতে। সানডের পাস ধরে এই স্ট্রাইকার শট নিলেও পোস্ট বাধা হয়ে দাঁড়ায়।

প্রথমার্ধে দিয়াবাতের করা গোল শোধ দিতে না পারায় শেষ পর্যন্ত মৌসুমের প্রথম হার নিয়ে মাঠ ছাড়তে হয় আবাহনীকে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দিয়াবাতের গোলে আবাহনীকে হারের স্বাদ দিল মোহামেডান

আপডেট সময় ০৫:০০:২৯ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪