ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জর্ডানে বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ড, হতাহত ৬৬

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

মধ্যপ্রাচ্যের দেশ জর্ডানে একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডের ঘটনায় ৬৬ জন হতাহত হয়েছে। এর মধ্যে ছয়জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৬০ জন। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর।

রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সামাজিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী ওয়াফা বানি মুস্তাফাকে উদ্ধৃত করে সরকারি পেট্রা নিউজ এজেন্সি জানিয়েছে, শুক্রবার ভোরে রাজধানী আম্মানে একটি বেসরকারি বৃদ্ধাশ্রমের দ্বিতীয় তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ওয়াফা বানি মুস্তাফা বলেন, আগুনে ছয়জন বয়স্ক ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত হয়েছেন পাঁচজন এবং আহত আরও ৫৫ জনের আঘাত তেমন গুরুতর নয়।

হোয়াইট বেডস সোসাইটির (আল-আসিরা আল-বায়দা) কেন্দ্রের ৮০ বর্গমিটার (৮৬৯ বর্গফুট) এলাকাজুড়ে আগুন ছড়িয়ে পড়ে বলে জানানো হয়। সে সময় ওই বৃদ্ধাশ্রমে ১১১ জন বাসিন্দা ছিলেন।

সামাজিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী জানিয়েছেন, যাদের সেখান থেকে উদ্ধার করা হয়েছে তারা সবাই নিরাপদ রয়েছেন। কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে সে বিষয়টি তদন্ত করা হচ্ছে বলেও জানানো হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জর্ডানে বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ড, হতাহত ৬৬

আপডেট সময় ০২:২০:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪