ঢাকা ০৮:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ দাবানলে ঝুঁকিতে ফ্রান্সের মিসাইল-রকেট মোটর কারখানা, স্পেনও সংকটে ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প প্রাইম মিনিস্টার্স কাপ শুরু আগামী মাসে: ক্রীড়া প্রতিমন্ত্রী খাদ্য নিরাপত্তা ও জলবায়ু-সহিষ্ণুতা একসঙ্গে এগিয়ে নিতে হবে: শামা ওবায়েদ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ভারত সীমান্তে চীনের রণহুংকার, পাল্টা জবাবে এক দশক পিছিয়ে দিল্লি গ্যাস সংকট স্বাভাবিক হতে লাগবে আরও ১০–১৫ দিন: জ্বালানিমন্ত্রী

পারমাণবিক শক্তি বাড়ানো ও যুদ্ধ প্রস্তুতির আহ্বান কিমের

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশটির পারমাণবিক শক্তি উন্নয়নের ওপর জোর দিয়ে বলেছেন, সামরিক প্রস্তুতি বাড়াতে হবে এবং পারমাণবিক অস্ত্র তৈরিতে কোনো সীমাবদ্ধতা রাখা যাবে না।

কিম জং উন গত শুক্রবার পিয়ংইয়ংয়ে অনুষ্ঠিত কোরিয়ান পিপলস আর্মির (KPA) ব্যাটালিয়ন কমান্ডার এবং রাজনৈতিক প্রশিক্ষকদের ৪র্থ সম্মেলনে এ বক্তব্য দেন।

কিম এ সময় যুদ্ধ প্রস্তুতি এবং সামরিক কৌশলে অগ্রাধিকার দিতে তার সেনা কর্মকর্তাদের নির্দেশ দেন।

তিনি বলেন, যুদ্ধ প্রতিরোধের জন্য পারমাণবিক শক্তি বাড়ানো প্রয়োজন। সেই সঙ্গে দেশের আত্মরক্ষার ক্ষমতা সীমাহীনভাবে উন্নত করার ওপর তিনি জোর দেন।

দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র এবং জাপানের ক্রমবর্ধমান সহযোগিতাকে কিম উত্তর কোরিয়ার জন্য একটি বড় হুমকি হিসেবে উল্লেখ করেন।

তিনি যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোটকে কোরিয়ান উপদ্বীপের শান্তি ও স্থিতিশীলতার জন্য বিপজ্জনক বলে অভিহিত করেছেন।

উত্তর কোরিয় নেতা যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের ইউক্রেন যুদ্ধকে রাশিয়ার বিরুদ্ধে একটি প্রক্সি যুদ্ধ হিসেবে ব্যবহার করার জন্য অভিযোগ করেছেন।

তবে দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের দাবি, উত্তর কোরিয়ার সেনারা রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়েছে। যদিও কিম এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

এদিকে কিমের এই বক্তব্যের মধ্যে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (APEC) সম্মেলনে দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র এবং জাপানের নেতারা উত্তর কোরিয়া ও রাশিয়ার ক্রমবর্ধমান সামরিক সম্পর্কের নিন্দা জানিয়েছেন।

উত্তর কোরিয়ার এই পারমাণবিক শক্তি বাড়ানোর সিদ্ধান্ত এ অঞ্চলে উত্তেজনা আরও বাড়াতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

পারমাণবিক শক্তি বাড়ানো ও যুদ্ধ প্রস্তুতির আহ্বান কিমের

আপডেট সময় ০৭:০৮:৫১ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪