ঢাকা ০৬:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ব্যাটিং দুর্দশায় হোয়াইটওয়াশ পাকিস্তান

আকাশ স্পোর্টস ডেস্ক :

ওয়ানডে সিরিজ জিতে আত্মবিশ্বাস কুড়িয়েছিল পাকিস্তান। দলটির প্রত্যাশা ছিল, এবার অস্ট্রেলিয়াকে তাদের আঙিনায় টি-টোয়েন্টি সিরিজেও ধরাশায়ী করার। তবে সেটা আর হয়নি। তিন ম্যাচ সিরিজের প্রথম দুটিতে হেরে সিরিজ হার আগেই নিশ্চিত হয়েছিল বাবর-রিজওয়ানদের। এবার হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে তারা হেরে গেল ৭ উইকেটে।

হোবার্টের বেলেরিভ ওভালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন পাকিস্তানের ভারপ্রাপ্ত অধিনায়ক সালমান আগা। এই ম্যাচে বিশ্রাম দেওয়া হয় সাদা বলের নিয়মিত অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানকে।

তবে আগের দুই ম্যাচের ন্যায় এবারও ব্যাটিংয়ে কোনো গতি হয়নি পাকিস্তানের। টস জিতে ব্যাট করতে নেমে ১৮.১ ওভারেই শেষ হয়েছে তাদের ইনিংস। সব উইকেট হারিয়ে রান উঠেছে মোটে ১১৭।

যদিও ইনিংস শুরু করতে নেমে ভালো কিছুর ইঙ্গিত দিয়েছিলেন সাবেক অধিনায়ক বাবর আজম। ২৮ বলে এক হালি চারে করেছিলেন ৪১ রান। কিন্তু দলের অন্য ব্যাটাররা মোটেও সে ধারা অব্যাহত রাখতে পারেননি।

১১ ব্যাটারের মধ্যে বাবর বাদে আর মাত্র তিন ব্যাটার পেয়েছেন দুই অঙ্কের দেখা। অজিদের পক্ষে ২১ রানে ৩ উইকেট নেন পেসার অ্যারন হার্ডি। দুটি করে উইকেট যায় অ্যাডাম জ্যাম্পা এবং স্পেনসার জনসনের ঝুলিতে।

১১৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় অস্ট্রেলিয়া। ৩০ রানে খুইয়ে বসে ২ উইকেট। তবে ২৭ বলে সমান পাঁচটি করে চার-ছক্কায় ৬১ রানের অপরাজিত ইনিংস খেলে অজিদের জয়ের বন্দরে পৌঁছে দেন মার্কাস স্টয়নিস।

পাকিস্তানের পক্ষে তিন উইকেট ভাগাভাগি করে নেন শাহিন আফ্রিদি, জাহানদাদ খান ও আব্বাস আফ্রিদি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ব্যাটিং দুর্দশায় হোয়াইটওয়াশ পাকিস্তান

আপডেট সময় ০৬:০১:৫২ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪