ঢাকা ১১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

৪৮ ঘণ্টায় ৫০ ফিলিস্তিনি শিশুকে হত্যা করেছে ইসরাইল

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

গাজায় এ সপ্তাহে ভয়াবহ হামলা চলিয়েছে ইসরাইল। শুধু গত ৪৮ ঘণ্টায় জাবালিয়া এলাকায় ৫০ জনের বেশি শিশুকে হত্যা করা হয়েছে। এক বিবৃতিতে এমন তথ্য জানিয়েছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ। সংস্থারটির নির্বাহী পরিচালক ক্যাথেরিন রাসেল ওই বিবৃতিতে ভয়াবহ এ হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন।

জাবালিয়া এলাকায় ইউনিসেফের কর্মীরা পোলিও টিকাদান কর্মসূচি চালানোর সময় শনিবার হামলা চালানোর তথ্য পেয়েছেন বলেও জানান রাসেল। তিনি বলেন, সন্দেহজনক ইসরাইলি কোয়াডকপ্টার জাবালিয়াতে হামলা চালিয়েছে।

ইউনিসেফের নির্বাহী পরিচালক বলেন, পোলিও টিকাদান কর্মসূচি চলাকালে শনিবার সকালের ওই হামলায় ইউনিসেফের কর্মীদের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সৌভাগ্যবশত কোনো কর্মী আহত হননি। এ ঘটনা তাকে গভীরভাবে আহত করেছে বলে জানান তিনি।

রাসেল আরও বলেন, জাবালিয়া, গাজায় বেসামরিক লোকদের ওপর যে নির্বিচারে হামলা চলছে, তার উদাহরণ হলো, পোলিও টিকাদানকেন্দ্র, ইউনিসেফের কর্মীদের ওপর হামলার ঘটনা।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, পোলিও টিকাকেন্দ্রে চালানো ইসরাইলের হামলায় চার শিশুসহ ছয়জন আহত হয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এ তথ্য জানিয়েছে। ওই হামলায় ছয়জন আহত হয়েছেন। এর মধ্যে চারটি শিশু রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

৪৮ ঘণ্টায় ৫০ ফিলিস্তিনি শিশুকে হত্যা করেছে ইসরাইল

আপডেট সময় ০১:০৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪