ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮ নারীর রাজনৈতিক ক্ষমতায়নে কাজ করছে সরকার : ভারপ্রাপ্ত স্পিকার চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার কৃষিভিত্তিক উদ্যোক্তা, পণ্য বৈচিত্র্য, উদ্ভাবন ও গবেষণায় সরকারের প্রাধান্য: মাহ্দী আমিন অর্থনৈতিক কূটনীতিতে জোর দিচ্ছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী জুলাইয়ের ২৫ দিনে রেমিট্যান্স এলো ২২৯ কোটি ৯৪ লাখ ডলার ১৬ বছরে দেশ থেকে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: আইনমন্ত্রী পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর বদির মেটিকুলাস ডিজাইনেই একরাম হত্যা : চিফ প্রসিকিউটর হরমুজে তেলের ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ

বছর ঘুরতেই বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব নেসকোর

অাকাশ জাতীয় ডেস্ক:

যাত্রা শুরুর পর এক বছরের মাথায় বিদ্যুতের দাম গড়ে ১৫.৩০ শতাংশ বাড়ানোর প্রস্তাব করেছে নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো)। বিদ্যুতের বর্তমান পাইকারি দরের ভিত্তিতে নেসকোর ওই প্রস্তাব বাস্তবায়িত হলে দাম বাড়বে ইউনিট প্রতি এক টাকা ০৭ পয়সা। আর নতুন করে পাইকারি দাম বাড়লে তাও সমন্বয় হবে এই মূল্যের সঙ্গে। বুধবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি) গণশুনানিতে এ প্রস্তাব তুলে ধরেন নেসকো ব্যবস্থাপনা পরিচালক জাকিউল ইসলাম।

তবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কারিগরি মূল্যায়ন কমিটি ইউনিট প্রতি বিদ্যুতের দাম ৮৯ পয়সা হারে দাম বাড়ানোর পক্ষে মত দিয়েছে। নেসকো তাদের প্রস্তাবে অন্যান্য বিতরণ সংস্থার মতো, ডিমান্ড ও সার্ভিস চার্জ বৃদ্ধির কথা বলেছে।

বিদ্যুতের দাম বাড়ানোর পক্ষে যুক্ত তুলে ধরে নেসকোর ব্যবস্থাপনা পরিচালক জাকিউল বলেন, “নবগঠিত কোম্পানি যেখানে ৫.১২ টাকায় পিডিবি থেকে পাইকারি বিদ্যুৎ কিনছে, সেখানে পল্লী বিদ্যুৎ ৪.২৩ টাকায় এবং ওজোপাডিকো ৪.৬৪ টাকায় প্রতি ইউনিট বিদ্যুৎ কিনছে। “ফলে ক্রয় মূল্যে আরইবির সঙ্গে ৮৯ পয়সা এবং ওজোপাডিকোর সঙ্গে ৪৮ পয়সা ঘাটতি রয়েছে। ফলে প্রতি মাসে দুই থেকে আড়াই কোটি টাকা বেশি গুণতে হচ্ছে। তাই পাইকারি পর্যায়েও দাম বিবেচনা করা প্রয়োজন।”

গণশুনানিতে বিইআরসি চেয়ারম্যান মনোয়ার ইসলাম, সদস্য মিজানুর রহমান, রহমান মুরশেদ, আবদুল আজিজ খান ও মাহমুদউল হক ভুইয়া, ক্যাব, ব্যবসায়ী সংগঠন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। পিডিবির বিতরণ অঞ্চল রাজশাহী ও রংপুর নিয়ে ২০১৬ সালের অক্টোবরে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি বা নেসকো গঠিত হয়। দুই বিভাগীয় শহর, ১৬টি জেলা শহর ও কিছু উপজেলা নিয়ে নেসকোর সরবরাহ অঞ্চল। এর মোট গ্রাহক ১২ লাখ ৭৪ হাজার ৮৮৩।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮

বছর ঘুরতেই বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব নেসকোর

আপডেট সময় ১০:০৭:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০১৭