ঢাকা ০৮:০৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ইউক্রেন সংঘাত বন্ধে ট্রাম্পের মন্তব্যকে স্বাগত জানালেন পুতিন

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে যে মন্তব্য করেছেন, তা তিনি আন্তরিক বলে মনে করেন। রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ট্রাম্প নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান সংঘাতের অবসান ঘটানোর ইচ্ছা প্রকাশ করেছেন।

পুতিন কাজান শহরে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনের শেষে সাংবাদিকদের বলেন, ‘ট্রাম্প ইউক্রেনের সংঘাত শেষ করার জন্য যা করার তা করবেন বলে উল্লেখ করেছেন। আমি মনে করি তিনি আন্তরিক। আমরা অবশ্যই এমন বক্তব্যকে স্বাগত জানাই, এটি যেই বলুক না কেন।

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হয়, যা এখনও চলমান। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে সামরিক ও অর্থনৈতিক সহায়তা দিয়ে আসছে। যুদ্ধে রাশিয়া ইউক্রেনের বেশ কয়েকটি অংশ দখলে নিয়েছে।

ডোনাল্ড ট্রাম্প তার পূর্ববর্তী প্রেসিডেন্ট মেয়াদেও রাশিয়া ও পুতিনের সাথে কূটনৈতিকভাবে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন এবং এবার প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নির্বাচিত হলে ইউক্রেন যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছেন। পুতিনের এই মন্তব্য ট্রাম্পের প্রতি তার ইতিবাচক মনোভাব প্রকাশ করে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ইউক্রেন সংঘাত বন্ধে ট্রাম্পের মন্তব্যকে স্বাগত জানালেন পুতিন

আপডেট সময় ১১:১৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪