ঢাকা ০৬:২০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চা শিল্পের বিকাশে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর জাহাঙ্গীর হত্যা মামলার রহস্য উদঘাটন না হলে এমপিগিরি ছেড়ে দেব: ফজলুর রহমান পরের বিশ্বকাপে বিজ্ঞাপন থেকেই আয় করতে চায় সরকার: তথ্যমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাশিয়াকে আরও ৩০ হাজার সেনা দিচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল : স্পিকারের সঙ্গে সাক্ষাতের সময় চাইবে ইসি নেত্রকোনায় নিজ ঘর থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার প্রয়োজন হলে ট্রাম্পের বিরুদ্ধেও অবস্থান নেব: ব্রিটিশ প্রধানমন্ত্রী বনিবনা না হলে কবে আবার তিনিও জামায়াত থেকে বের হয়ে যান: রাশেদ খাঁন একাধিক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক পুলিশ কর্মকর্তার, বিচার দাবি স্ত্রীর

অবৈধভাবে বসবাসের অভিযোগে পুনে থেকে ২১ জন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে

আকাশ জাতীয় ডেস্ক :

মহারাষ্ট্রের পুনে থেকে অবৈধভাবে বসবাসের অভিযোগে ২১ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে ভারত। দেশটির অ্যান্টি টেরোরিজম স্কোয়াডের (এটিএস) এবং রঞ্জনগাঁও এমআইডিসি পুলিশের অভিযানে এসব অনুপ্রবেশকারীকে আটক করা হয়

বুধবার (২৩ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

প্রতিবেদনে বলা হয়, কিছু বাংলাদেশী নাগরিক রঞ্জনগাঁও এমআইডিসির পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে, পুনের গ্রামীণ এসপি পঙ্কজ দেশমুখের নেতৃত্বে যৌথ দল তল্লাশি চালায়। অভিযানের সময় ১৫ জন পুরুষ, চার নারী এবং দুইজন তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে আটক করা হয়।

পুলিশের মতে, অভিযুক্তরা দেশে ভারতে অবস্থান দীর্ঘায়িত করার জন্য জাল আধার কার্ড, প্যান কার্ড এবং ভোটার পরিচয়পত্র সংগ্রহ করেছিল। তারা কোনো বৈধ পাসপোর্ট কাগজপত্র ছাড়াই সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করেছিল।

এসপি দেশমুখ বলেন, ২১ জন অভিযুক্তের মধ্যে নয়জনের কাছে জাল আধার কার্ড এবং প্যান কার্ড পাওয়া গেছে, আর একজনের কাছে জাল ভোটার আইডি কার্ড ছিল। অভিযুক্তরা সীমান্ত দিয়ে প্রবেশ করেছিল এবং নিয়মিত শ্রমিক হিসাবে কাজ করছিল।

অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার হওয়া ২১ জনকে আদালতে তোলা হলে তাদের ১০ দিনের জন্য পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

অ্যান্টি টেরোরিজম স্কোয়াডের মতে, অভিযুক্তরা ছয় মাস থেকে এক বছর ধরে এলাকায় অবস্থান করছিলেন।

এর আগে গত মঙ্গলবার অবৈধভাবে বসবাসের অভিযোগে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের রানিতলা থানার সাহেবনগর সীমান্ত এলাকা থেকে গ্রেফতার ৪১ বাংলাদেশিকে গ্রেফতার করে ভারতীয় পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে ৪০ জন রাজশাহী জেলার বাসিন্দা। বাকি এক জনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে।

মুর্শিদাবাদ জেলা পুলিশের এক শীর্ষকর্তা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গের কোথাও একসঙ্গে এত বিদেশী নাগরিক ধরা পড়েননি।

পুলিশের দাবি, অবৈধভাবে ভারতে প্রবেশের কথা গ্রেফতার হওয়া ব্যক্তিরা স্বীকার করেছেন। তাদের কাছে বৈধ কাগজপত্র নেই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তাসকিনের বদলি হিসেবে এলপিএলে হৃদয়

অবৈধভাবে বসবাসের অভিযোগে পুনে থেকে ২১ জন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে

আপডেট সময় ০১:৩৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪