ঢাকা ১১:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কার্যক্রম চালাচ্ছে : ওয়াদুদ ভূইয়া

আকাশ জাতীয় ডেস্ক :

সাবেক সংসদ সদস্য ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া বলেছেন, স্বৈরাচারী আওয়ামী লীগসহ শক্তিশালী একটি মহল জনগণ থেকে দূরে রাখতে বিএনপির জনপ্রিয় নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্রে নেমেছে।

বুধবার শহরের কলাবাগান এলাকায় নিজ বাসভবনে সমসাময়িক বিষয় ও অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিং করেন তিনি। এসময় জেলার সাংবাদিকদের এসব কথা বলেন ওয়াদুদ ভূইয়া।

তিনি বলেন, পতিত সরকারের নেতাকর্মীরা পালিয়ে যাওয়ার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে নানারকম বিভ্রান্তমূলক তথ্য ছড়িয়ে জেলা বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করছে। একইসাথে পাহাড়ে সাম্প্রদায়িক দাঙ্গা সংঘটিত করার জন্য উসকানি দিচ্ছে।

ওয়াদুদ ভূইয়া বলেন, সম্প্রতি সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে দেওয়া একটি বক্তব্যের ভিডিও এডিট করে খণ্ডিত অংশ আওয়ামী লীগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে অপপ্রচার চালাচ্ছে। এসব ভুয়া ফেক আইডি থেকে প্রচারিত প্রচারণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। একইসঙ্গে এসব ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের দাবি জানান। এ নিয়ে একটি মামলাও করা হয়েছে দীঘিনালা থানায়। এতে একজন গ্রেফতার হয়েছেন।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফসার, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, আব্দুর রব রাজা ও আবু তালেব।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পুলিশে নতুন সাইবার ইউনিট গঠনের নীতিগত অনুমোদন

আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কার্যক্রম চালাচ্ছে : ওয়াদুদ ভূইয়া

আপডেট সময় ০৫:৫৪:২৪ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪