ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বর্তমানে জামায়াতের কথাবার্তা শুনলে মন খারাপ হয়’: সরদার সরফুদ্দিন যার ডাকে এতদিন আন্দোলন করেছি সেদিন তিনিই আমাকে তাড়িয়ে দিলেন: ইসহাক সরকার আগুন নিয়ে খেলবেন না: হিজবুল্লাহকে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী জাতীয় নির্বাচনের চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর করলেন ইইউ’র প্রধান পর্যবেক্ষক মধ্যপ্রাচ্যে শান্তির জন্য রাশিয়া সাধ্যের মধ্যে সবকিছু করবে: পুতিন ফ্যামিলি কার্ড প্রকল্প ভুল সংশোধনীর মাধ্যমে জোরদার হবে: অর্থমন্ত্রী হাতুড়ি দিয়ে পিটিয়ে জামায়াত কর্মীকে হত্যা সংসদে শক্ত প্রভাবের চেষ্টায় এনসিপি, দুর্বল জামায়াত: রুমিন ফারহানা আমেরিকা অপমানিত, ইরান যুদ্ধ থেকে বের হওয়াই এখন বড় চ্যালেঞ্জ: জার্মানি ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি চায় না শিক্ষার্থীরা : হুইপ বকুল

অভিষেক-ঐশ্বরিয়ার সম্পর্কে ফাটল, হাত জোড় করে যা বললেন অভিনেতা

আকাশ বিনোদন ডেস্ক :

অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়ার সম্পর্কে ফাটলের কথা বেশ কিছু দিন ধরেই ঘুরপাক করছিল বিভিন্ন মহলে। কেন দূরত্ব তা নিয়ে তৈরি হয় জল্পনা। তার পরই সামনে এল এক চাঞ্চল্যকর তথ্য।

শোনা যাচ্ছে, অভিষেকের জীবনে নাকি এসেছেন অন্য কেউ। অভিনেত্রী নিমরত কৌরের সঙ্গে ঘনিষ্ঠতার জেরেই নাকি সংসারে অশান্তি। ‘দশভি’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন অভিষেক ও নিমরত। এই ছবির শুটিং থেকেই মন দেওয়া-নেওয়ার শুরু। তার পরই নাকি বাড়ি ছেড়ে মেয়ে আরাধ্যাকে নিয়ে একা থাকার সিদ্ধান্ত নিয়েছেন ঐশ্বরিয়া।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে কেবলই অভিষেকের জীবনে তৃতীয় ব্যক্তি নিমরতকে নিয়ে নানা জল্পনা কল্পনা। এর মাঝে মুম্বাই বিমানবন্দরে দেখা মিলল জুনিয়র বচ্চনের।

আলোকচিত্রীদের দেখামাত্রই বিরক্ত হলেন তিনি। এমনিতে ঠান্ডা মাথার মানুষ অভিষেক। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ তাকে ট্রল করলেও কখনও মেজাজ হারাতে দেখা যায়নি তাকে। কিন্তু এ বার কী এমন করে বসলেন অভিষেক?

সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে দেখা যায় অভিষেককে। তিনি রওনা দিচ্ছিলেন লন্ডনের পথে, তার আসন্ন ছবি ‘হাউসফুল ৫’-এর শুটিংয়ে। বিমানবন্দরে তাকে দেখামাত্রই যেন হুড়োহুড়ি পড়ে যায় আলোকচিত্রীদের মধ্যে। তার হাঁটাচলা, অভিব্যক্তি ক্যামেরাবন্দি করতে ব্যস্ত হয়ে পড়েন তারা।

এই ঘটনায় বেশ বিরক্ত হয়ে অভিষেক বলেন, ‘ব্যস ভাই, অনেক হয়েছে, বন্ধ করুন।’ ততক্ষণে অবশ্য তার দু’হাতের পাতা জড়ো হয়ে গিয়েছে। আপাত-ভদ্রতা ভুলতে পারেননি ছোট বচ্চন। ’

‘হাউসফুল ৫’ ছবিতে অভিষেক ছাড়াও দেখা যাবে অক্ষয় কুমার, অনিল কপূর, নানা পটেকর, চাঙ্কি পাণ্ডের মতো অভিনেতাদের। তবে সম্প্রতি তাকে নিয়ে যে গুঞ্জন চলছে সেই বিষয়ে তিনি যে বেশ বিরক্ত, তা স্পষ্ট বুঝিয়ে দিলেন অভিষেক।

Tag :
আপলোডকারীর তথ্য

‘বর্তমানে জামায়াতের কথাবার্তা শুনলে মন খারাপ হয়’: সরদার সরফুদ্দিন

অভিষেক-ঐশ্বরিয়ার সম্পর্কে ফাটল, হাত জোড় করে যা বললেন অভিনেতা

আপডেট সময় ১০:১৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪