ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

বাংলাদেশি হিসেবে প্রথম নতুন মাইলফলকে মুশফিক

আকাশ স্পোর্টস ডেস্ক :

টেস্ট ক্রিকেটে নতুন এক মাইলফলকের দেখা পেয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টে দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটের ছয় হাজারি ক্লাবে প্রবেশ করেছেন তিনি।

মিরপুর টেস্টের দ্বিতীয় দিন শেষ মুশফিক অপরাজিত আছে ২৬ বলে ৩১ রানে। তবে এই ইনিংসে ২৮ রান করতেই ইতিহাসের পাতায় নাম উঠে যায় তার।

এই টেস্টে মাঠে নামার আগে ছয় হাজার টেস্ট রান পূর্ণ করতে মুশফিকের প্রয়োজন ছিল ৩৯ রান। তবে মুশফিক প্রথম ইনিংসে ১১ রানে আউট হয়ে গেলে ৬ হাজারি ক্লাবে প্রবেশের অপেক্ষা দীর্ঘ হয় তার। দ্বিতীয় ইনিংসে অবশেষে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারলেন তিনি। মিরপুর টেস্ট শুরুর আগে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে ৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে তার দরকার ছিল ৩৯ রান।

টেস্টে ৬ হাজার রান করতে মুশফিক খেলেছেন ৯৩ টেস্ট। এখন পর্যন্ত ৩৮.৪৮ গড়ে ফরম্যাটটিতে তার রান ৬০০৩। টেস্টে ১১টি সেঞ্চুরি ও ২৭ ফিফটি করেছেন মুশফিক। সবমিলিয়ে টেস্ট ক্রিকেটে এখন পর্যন্ত ছয় হাজার বা তার বেশি রান করেছেন ৭৪ জন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে গোসলে নেমে নিখোঁজ বৃদ্ধার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায়

বাংলাদেশি হিসেবে প্রথম নতুন মাইলফলকে মুশফিক

আপডেট সময় ০৮:১০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪