ঢাকা ০৭:২৫ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

বকেয়া বেতনের দাবিতে সাভারে মহাসড়ক অবরোধ

আকাশ জাতীয় ডেস্ক :

আশুলিয়ায় তিন মাসের বকেয়া বেতনের দাবিতে দ্বিতীয় দিনের মতো মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করছে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকেই নবীনগর-চন্দ্রা মহাসড়ক ও টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের বাইপাইল ত্রিমোড় এলাকায় অবস্থান নিয়ে অবরোধ ও বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। এর আগে সকাল ৮টার দিকে আশুলিয়ার বিভিন্ন এলাকা থেকে একত্রিত হয়ে মিছিল নিয়ে বাইপাইলে আসে শ্রমিকরা। ঘটনাস্থলে সেনাবাহিনীর পাশাপাশি শিল্প পুলিশ ও জেলা পুলিশ রয়েছে।

তারা শ্রমিকদের সঙ্গে কথা বলে সড়ক থেকে সরানোর চেষ্টা করলেও বিক্ষুব্ধ শ্রমিকরা বেতন পরিশোধ না করা পর্যন্ত সড়ক থেকে সরবে না বলে জানিয়েছে।

এদিকে, সকালবেলা সড়ক অবরোধের কারণে অফিসগামী ও স্কুলগামী লোকজনসহ সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছে। সড়কে গাড়ির প্রচণ্ড চাপ থাকায় এরই মধ্যে সড়কটির তিন পাশে দুই কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।

বিক্ষুব্ধ শ্রমিকরা অভিযোগ করেন, গত তিন মাস থেকে কোনো বেতন বোনাস দেওয়া হয়নি। তার ওপর বেতন না দিয়ে কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে রেখেছে কর্তৃপক্ষ। শ্রমিকদের প্রায় ৫২ কোটি টাকা বেতন বকেয়া রয়েছে জানিয়ে অবিলম্বে তা পরিশোধ করার দাবি জানান।

শ্রমিকরা জানান, গত তিন মাস ধরে পরিবার নিয়ে খুব কষ্টে দিন কাটাচ্ছি। বাসা ভাড়া ও দোকানে বাকি থাকায় অনেকটাই না খেয়ে দিন পার করছি। কোথাও চাকরি নিতে পারছি না। এক মাসের বেতন বোনাস পরিশোধ না করেই কারখানা বন্ধ ঘোষণা করে।

এ ব্যাপারে শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, আমরা ঘটনাস্থলে এসেছি। শ্রমিকরা কেউ দুই মাস কেউ আরো বেশি মাসের বেতন পায়নি। মালিকপক্ষের সঙ্গে আলোচনা চলছে। দ্রুতই শ্রমিকদের সমস্যা সমাধান করা হবে।

প্রসঙ্গত, সোমবার সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখে জেনারেশন নেক্সট লিমিটেড কারখানার শ্রমিকরা। কিন্তু প্রশাসন কিংবা মালিকপক্ষের কাছ থেকে কোনো আশ্বাস না পাওয়ায় দ্বিতীয় দিনের মতো অবরোধ কর্মসূচি পালন করছে ভুক্তভোগী শ্রমিকরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বকেয়া বেতনের দাবিতে সাভারে মহাসড়ক অবরোধ

আপডেট সময় ০১:০০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪