ঢাকা ১০:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

শাহবাগে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বাস্তবায়নের দাবিতে প্রত্যাশীরা জড়ো হচ্ছেন

আকাশ জাতীয় ডেস্ক :

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করা ও জনপ্রশাসন সংস্কার কমিটির সুপারিশ দ্রুত বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করতে রাজধানীর শাহবাগে জড়ো হতে শুরু করেছেন প্রত্যাশীরা।

সোমবার বেলা পৌনে ১২টা থেকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ‘৩৫ প্রত্যাশী সাধারণ শিক্ষার্থীবৃন্দের’ ব্যানারে তারা জড়ো হতে থাকেন। বেলা ১২টা পর্যন্ত প্রায় অর্ধ-শতাধিক চাকরি প্রত্যাশীদের সেখানে জড়ো হতে দেখা যায়।

শাহবাগে ৩৫ প্রত্যাশীরা বলেন, জনপ্রশাসন সংস্কার কমিটি চাকরিতে আবেদনের বয়স ৩৫ করার সুপারিশ করেছে। তবে উপদেষ্টাদের মিটিংয়ে এই সুপারিশ আরো যাচাই-বাছাইয়ের কথা বলেছে। আমাদের যৌক্তিক দাবি নস্যাৎ করার জন্য এভাবে কালক্ষেপণ করা হচ্ছে বলে আমরা মনে করি। তাই আমরা আজ শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করতে শাহবাগে জড়ো হয়েছি। আমরা চাই দ্রুত চাকরির বয়স ৩৫ বছর করে প্রজ্ঞাপন জারি করা হোক।

এদিকে, শাহবাগে ব্যাপক পরিমাণ পুলিশ সদস্য ও অন্যান্য বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

শাহবাগে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বাস্তবায়নের দাবিতে প্রত্যাশীরা জড়ো হচ্ছেন

আপডেট সময় ০১:২১:০৯ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪